চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

লামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার :    |    ০৭:১৫ পিএম, ২০২৬-০৫-২১

লামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম মধুঝিরি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাজিম উদ্দিন নামের এক বাসিন্দার টিনসেট বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল প্রায় ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে এলাকার রাস্তা সংকীর্ণ হওয়ায় বড় অগ্নিনির্বাপক গাড়ি প্রবেশ করতে না পারায় কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হয়। পরে ছোট গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে শিক্ষাবিদ আলহাজ মো. নূরুল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বোয়ালখালীতে শিক্ষাবিদ আলহাজ মো. নূরুল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বোয়ালখালী প্রতিনিধি : : তাসাউফ ভিত্তিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাব-উল-এহসান এর সম্মানিত উপদেষ্টা, দুর্নীতি প্রতিরোধ কমি...