শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১০:৫৫ পিএম, ২০২৬-০৫-০৯
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় বিশ্বখ্যাত আধ্যাত্মিক জগতের উজ্জল নক্ষত্র এলমে লাদুন্নির ধারক, বিশ্বের অদ্বিতীয় ও অবিস্মরণীয় ত্রিশপারা সম্বলিত দরূদ শরীফ গ্রন্থ প্রণেতা হযরত খাজা আবদুর রহমান চৌহরভী রাহমাতুল্লাহি আলায়হির ১লা যিলহজ্ব ১৪৪৭ হিজরী, ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার ১০৫ তম পবিত্র সালানা ওরস মোবারক ও গাউসে জামান, আওলাদে রাসূল, হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রাহমাতুল্লাহি আলায়হির ১৫ যিলহজ্ব ১৪৪৭ হিজরীতে ৩৪ তম সালানা ওরস মোবারক উদযাপন এবং ২০২৬ সালের পবিত্র কোরবানীর পশুর চামড়া সংগ্রহ উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ শনিবার বাদে মাগরিব আলমগীর খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মসূচিগুলোর বিশদ বিবরণ উপস্থাপন করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। এরপর ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে গতকাল ওফাতপ্রাপ্ত আনজুমানের উপদেষ্টা হাজী আবদুস সাত্তার চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব আনয়ন, আসন্ন ১৫ই যিলহজ্বের ওরস মোবারকের বাজেট উপস্থাপন সিদ্ধান্ত বিশেষভাবে উল্লেখযোগ্য।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট’র অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমা