শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৭:১০ পিএম, ২০২৬-০৫-০৭
নেজাম উদ্দিন রানা, রাউজান :
চট্টগ্রামের রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর ভস্মীভূত হয়েছে। ৬ মে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সরকার পাড়া গ্রামের বাসুদেব বিশ্বাসের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে, এলাকার সতীশ চন্দ্র বিশ্বাসের পুত্র সূপণ বিশ্বাস, রাজ চন্দ্র বিশ্বাসের পুত্র রুপন বিশ্বাস, স্বপন বিশ্বাস, প্রফুল্ল চন্দ্র বিশ্বাসের পুত্র পরিমল বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস ও বিজয় বিশ্বাস।
স্থানীয় পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক