চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি :    |    ০৪:৪৮ পিএম, ২০২৬-০৫-০২

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শনিবার (২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বড় কুমিরা মাজার গেইট এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটেছে। নিহত হলেন- মোহাম্মদ আরমান (৩০)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। পেশায় ভটভটি চালক। আহতরা হলেন- মো. কামাল হোসেন (৪৪), হেলাল উদ্দিন (১৯) সহ আরও ২ জন আহত হয়েছেন। কামাল ও হেলাল আপন চাচা ভাতিজা। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে একটি স্ক্র্যাপ দোকানের সামনে ভটভটি করে কয়েকটি গ্যাস সিলিন্ডার এনে নামিয়ে রাখছিলেন ভটভটি চালক আরমান। এসময় হঠাৎ একটি গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আরমান নিহত হন। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত চারজনের মধ্যে ২ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপ দোকানের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা গেছেন। কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গেছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

রিটেলেড নিউজ

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মা...বিস্তারিত


আলীকদমে রাতভর যৌথ অভিযান, ৩৩৯ রাউন্ড অ্যামুনিশনসহ আটক ১

আলীকদমে রাতভর যৌথ অভিযান, ৩৩৯ রাউন্ড অ্যামুনিশনসহ আটক ১

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ...বিস্তারিত


পানিতে ডুবে আবার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

পানিতে