চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

জব্বারের বলীখেলা: ফাইনালে বাঘা শরীফ–রাশেদ বলীর লড়াই

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০৮ পিএম, ২০২৬-০৪-২৫

জব্বারের বলীখেলা: ফাইনালে বাঘা শরীফ–রাশেদ বলীর লড়াই

ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর জমে উঠেছে নগরের লালদীঘি মাঠে। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে উঠেছেন কুমিল্লার দুই বলী গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ এবং রানারআপ রাশেদ বলী। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শুরু হওয়া মূল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রায় ১০৮ জন বলীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। একের পর এক লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন বাঘা শরীফ ও রাশেদ বলী। মাঠজুড়ে হাজার হাজর দর্শকের উপস্থিতিতে তাদের ফাইনাল লড়াই ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। অভিজ্ঞতা ও কৌশলের দিক থেকে এগিয়ে বাঘা শরীফ এবং প্রতিশোধের লক্ষ্য নিয়ে কুস্তি রিংয়ে নামবেন রাশেদ বলী। বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ সংলগ্ন এলাকায় বসা বৈশাখী মেলাতেও ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকেই বিভিন্ন পণ্যের দোকান, খাবারের স্টল ও বিনোদনের আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জব্বারের বলী খেলার এবারের আসরের টাইটেল স্পন্সর বাংলালিংক।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত   

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত   

স্টাফ রিপোর্টার : : বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্র...বিস্তারিত


কয়েক দিন স্বস্তির পর ফের তীব্র গ্যাস সংকট

কয়েক দিন স্বস্তির পর ফের তীব্র গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর আবারও তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রা...বিস্তারিত


আবারও রিমান্ডে ডেভিড ইমন

আবারও রিমান্ডে ডেভিড ইমন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ওরফে ডেভিড ইমনের হাটহাজারী থানায় করা ...বিস্তারিত


বন্দর এনবিআর কাস্টমস ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যৌথসভা

বন্দর এনবিআর কাস্টমস ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যৌথস