চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৭:০৯ পিএম, ২০২৬-০৪-২৩

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ " এই পতিপাদ‍্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে উদ্বোধন হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল ) সকালে জনস্বাস্থ‍্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে চন্দনাইশ স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী শেষে এক আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন।

মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ ) ডাক্তার দীপন দেবনাথ এর সঞ্চালনায় এতে অন‍্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারি কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস খাঁন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাজিবুর রহমান খোকন। এতে  স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্