চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের আহলা দরবার শরীফে হাদীয়ে জামান হযরত সেহাব বাবা (রহ:) এর ওরশ শরীফ সম্পন্ন

বোয়ালখালী প্রতিনিধি :    |    ১০:১৮ পিএম, ২০২৬-০৪-০৭

চট্টগ্রামের আহলা দরবার শরীফে হাদীয়ে জামান হযরত সেহাব বাবা (রহ:) এর ওরশ শরীফ সম্পন্ন

আহলা দরবার শরীফের পীরে কামেল মুর্শিদে বরহক, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত, ফানা ফিল্লাহ, বাকাবিল্লাহ, মোনাজের ও ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ্ব শাহসূফী সৈয়দ মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল কাদেরী, আল চিশতী সাহেব কেবলা (রহঃ) এর ১৫তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। 

রবিবার (৫ এপ্রিল) পবিত্র ওরশ শরীফ এবং সোমবার (৬ এপ্রিল) খাস মাহফিল দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামের বোয়ালখালীস্থ আহলা দরবার শরীফে মহাসমারোহে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। 
এতে দেশ বরেণ্য আলেম-ওলামা, পীর-মাশায়েক, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীনগণসহ অগণিত আশেক-ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

ওরশ শরীফ পরিচালনা করেন হযরত শাহসূফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী (রহঃ) সাহেব কেবলার শাহজাদা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-কাদেরী আল চিশতী (মা:জি:আ:)।
 
ওরশ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন পাক, হযরত নবী করীম (দ:), সাহাবা