শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২১ পিএম, ২০২৬-০৪-০৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) এ প্রশাসনিক দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। প্রায় ৩০ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরির একটি ঘটনা ঘটার সাড়ে চার মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারণে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।
সূত্র জানায়, গত ১৬ নভেম্বর (রবিবার) প্রতিষ্ঠানটির ভেতর থেকে বিপুল পরিমাণ ক্যাবল চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজ শেষ করে মালামাল বের করে নেওয়ার সময় এসব ক্যাবল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় নিরাপত্তা বিভাগের তৎপরতায় বিষয়টি ধরা পড়ে এবং ক্যাবলগুলো উদ্ধার করা হয়। কিন্তু বিস্ময়করভাবে, ঘটনাটি হাতে নাতে ধরা পড়ার পরও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাদের বিল পরিশোধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় অনেকের মুখে প্রবাদ উঠেছে সরকারি মাল, ধরিয়ে মে ঢাল, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম ও দায়হীনতার ইঙ্গিত বহন করে।
ঘটনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি অফিসার আতাউল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেন। ত