শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:২০ পিএম, ২০২৬-০৩-৩০
২৯ মার্চ ২০২৬ রবিবার এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন গবেষণা ও প্রকাশনা উইং ‘মাইজভাণ্ডারী একাডেমি’র উদ্যোগে ‘অন্তধর্মীয় সম্প্রীতি’ শীর্ষক একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই সংলাপে সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম।
প্রবন্ধ উপস্থাপন করেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নুরুন্নবী আযহারী। প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন ফরহাদাবাদ দরবার শরিফের আওলাদ সৈয়দ ফয়জুল আবেদীন আরমান, হযরত আলী শাহ্ (রহ.) জামে মসজিদের খতিব মোহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আযহারী, ‘তাজকিয়া’র উপদেষ্টা এইচ. আর. মেহবুব জিকো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল, আল মোস্তফা ইনস্টিটিউটের পরিচালক ও পটিয়া হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হাসান মুহাম্মদ শরফুদ্দীন, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম চৌধুরী, মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ সাইদুল ইসলাম, মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী ও এমফিল গবেষক মোহাম্মদ আকিব, মাইজভাণ্ডারী একাডেমির সদস্য মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের গ্রেজুয়েট হাফেজ মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আলম, হাসনাত হাসান রাহাত ও সাজ্জাদ হোসেন শিবলুসহ প্রমুখ।
বক্তারা বলেন, মুসলমানদের জ