শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৬ পিএম, ২০২৬-০৩-০৮
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এক সময় নারীরা একটি গ-ির ভেতর থাকতো, তারা এখন আর পিছিয়ে নেই। নারীরা রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে বিমান ও যুদ্ধ বিমানগুলোর চেয়ারেও নারীরা বসেছে। দুর্দান্ত গতিতে নারীরা সর্বত্র নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সুদৃঢ় অবস্থান গড়ে তুলছে। মন্ত্রণালয়, সচিবালয় থেকে শুরু করে দেশের সকল দপ্তর-সংস্থা এমনকি বেসরকারী পর্যায়েও নারীরা কর্মরত থেকে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। নারীদের অবদান দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তাই নারীদের বাদ দিয়ে দেশের কাঙ্খিত উন্নয়ন কখনো সম্ভব নয়। এ জন্য আগামীতে চ্যালেঞ্জ মোকাবেলায় নারী-পুরুষ উভয়কে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হতে হবে। আজ ৮ মার্চ রোববার সক