শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৮ পিএম, ২০২৬-০৩-০৭
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যানবাহনের ভিড় বেড়েছে। সম্ভাব্য সরবরাহ সংকট বা দাম বাড়ার আশঙ্কায় অনেক চালক আগেভাগেই ট্যাংক পূর্ণ করে তেল নিচ্ছেন। ফলে বেশ কয়েকটি পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে নগরের গণি বেকারি মোড়ের কিউসি ট্রেডিং লিমিটেড ফিলিং স্টেশনে পাম্পের ভেতর থেকে সড়ক পর্যন্ত গাড়ির সারি দেখা যায়। একই ধরনের চিত্র দেখা গেছে চান্দগাঁওয়ের একটি ফিলিং স্টেশনেও, যেখানে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে কর্মীদের হিমশিম খেতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচলাইশ, ষোলশহর, অক্সিজেন ও নতুন ব্রিজ এলাকাসহ নগরের বিভিন্ন পাম্পে গাড়ির চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। অধিকাংশ চালকই ট্যাংক পূর্ণ করে তেল নিচ্ছেন। এতে স্বাভাবিকের তুলনায় বিক্রি বেড়ে যাওয়ায় কিছু পাম্পে মজুত দ্রুত কমে যাচ্ছে।
পাম্প কর্মচারীদের ম