চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

কাপ্তাইয়ে বেইলি ব্রিজে ইটবোঝাই ট্রাক দুর্ঘটনা।

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৬:৫৭ পিএম, ২০২৬-০৩-০৫

কাপ্তাইয়ে বেইলি ব্রিজে ইটবোঝাই ট্রাক দুর্ঘটনা।

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলাধীন ব্যাঙছড়ি বেইলি ব্রীজের রেলিংয়ে ইটবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা কবলিত হওয়ায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা প্রায় ১১টায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় চট্টগ্রামের রাঙ্গুনীয়া থেকে কাপ্তাই অভিমুখে ছুটে আসা একটি ইটবোঝাই মিনি ট্রাক ব্যাঙছড়ি বেইলি ব্রিজে উঠতেই বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়। ফলে ব্রিজের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকেকাপ্তাইয়ে বেইলি ব্রিজে ইটবোঝাই ট্রাক দুর্ঘটনা।
থাকা ট্রাকটি উদ্ধারের উদ্যোগ নেয়। এবিষয়ে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলি