চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি :    |    ০৬:৫২ পিএম, ২০২৬-০৩-০৫

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর নিজামপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার আবুল কালামের ছেলে। নিহতের প্রতিবেশী মো. নুর নবী জানান, নিজামপুর রেলস্টেশন এলাকায় মো. বেলাল হোসেনের নতুন বাড়ির নির্মাণকাজ করছিলেন সাইফুল। কাজ করার সময় মাচা ভেঙে পড়ে গেলে তিনি পাশের বিদ্যুতের তারে স্পর্শ করেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় অন্য শ্রমিকেরা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ডের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইফুলের স্ত্রী শারীরিক প্রতিবন্ধী। তার দুই মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুর রশিদ বলেন, মধ্যম ওয়াহেদপুর এলাকায় বিদ