চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫০ পিএম, ২০২৬-০৩-০৩

চট্টগ্রামে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

সিএমপির বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবাসহ মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। 
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা চালিতাতলী বাজার এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে আমিন উল্লাহ হাজি বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালায়।
বাসা থেকে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি এসএমজি (ম্যাগাজিনসহ), একটি দেশীয় পাইপগান, তিনটি পিস্তলের ম্যাগাজিন, ৪৫৫টি তাজা পিস্তলের গুলি, ১৪টি শর্টগানের কার্তুজ, একটি খালি কার্তুজ, একটি চাপাতি, একটি রামদা, তিনট