চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে পরাজিত সব প্রার্থী জামানত হারালেন

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৫:৪৬ পিএম, ২০২৬-০২-১৬

রাঙামাটিতে পরাজিত সব প্রার্থী জামানত হারালেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাতজন প্রার্থীর মধ্যে ছয়জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রয়োজনীয় ভোটের হার অর্জন করতে না পারায় তাদের জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট অর্জন করতে না পারলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ১৮টি। হিসেব অনুযায়ী জামানত রক্ষা করতে হলে একজন প্রার্থীকে অন্তত ৩৪ হাজার ২৫২ ভোট পেতে হতো। ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী ছাড়া বাকি সবাই এই এ সীমার নিচে ভোট পেয়েছেন। রাঙামাটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী মুহম্মদ আবু বকর সিদ্দিক (রিকশা) পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট, ইসলামী আন্দোলনের মো. জসিম উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট, জুঁই চাকমা (কোদাল) পেয়েছেন ১ হাজার ৭০ ভোট এবং মো. আবুল বাশার (ট্রাক) পেয়েছেন ৪৪৯ ভোট। রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘কোনো প্রার