চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মানবাধিকার রক্ষায় ৩২ বছর: অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চট্টগ্রামে অধিকারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:০৯ পিএম, ২০২৬-১০-১০

মানবাধিকার রক্ষায় ৩২ বছর: অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে মানবাধিকার সংগঠন অধিকার-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার অবস্থান এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকাল ৫টায় নগরের চেরাগি পাহাড়স্থ আনিস মার্কেটের পঞ্চম তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন প্রবীণ মানবাধিকারকর্মী ও সাংবাদিক আবদুল্লাহ মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মুজিব উল্যাহ তুষার।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রামের মানবাধিকারকর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সমাজসচেতন নাগরিকেরা অংশ নেন। অনুষ্ঠানে অধিকারকর্মী ও সাংবাদিক আমির হোসাইনের লিখিত বিবৃতি পাঠ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী মানবাধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে হলে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মানবাধিকার যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে আবদুল্লাহ মজুমদার বলেন, মানবাধিকার রক্ষা কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার নিরবচ্ছিন্ন দায়িত্ব। অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালক মুজিব উল্যাহ তুষার তাঁর বক্তব্যে মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আমির হোসাইনের লিখিত বিবৃতি পাঠের মধ্য দিয়ে সংগঠনটির বক্তব্য ও অবস্থান তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা মানবাধিকার সুরক্ষা এবং মানুষের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অধিকারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনটির দীর্ঘ পথচলা স্মরণ করার পাশাপাশি মানবাধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার উপলক্ষ হয়ে ওঠে। মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রিটেলেড নিউজ

রাঙামাটিতে বিসিকের প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা তৈরিতে পাশে থাকবে জেলা পরিষদ: চেয়ারম্যান দীপু

রাঙামাটিতে বিসিকের প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা তৈরিতে পাশে থাকবে জেলা পরিষদ: চেয়ারম্যান দীপু

মো.আরফান উদ্দীন  : পাহাড়ের বেকারত্ব দূরীকরণ, নারীর কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটà...বিস্তারিত


অগ্নিসন্ত্রাস ও হানাহানি দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপবি উপাচার্য

অগ্নিসন্ত্রাস ও হানাহানি দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপবি উপাচার্য

রাঙ্গামাটি প্রতিনিধি : : অগ্নিসন্ত্রাস, নাশকতা ও মানুষের মধ্যে হানাহানি দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না বলে মন্তব্য করেছà...বিস্তারিত


এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার

এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার

আলমগীর মানিক, রাঙামাটি : বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অ...বিস্তারিত


সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

রাঙ্গামাটি প্রতিনিধি : : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালন...বিস্তারিত


রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের দু’কর্মীকে আটক করে পুলিশে দিলো জনতা

রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের দু’কর্মীকে আটক করে পুলিশে দিলো জনতা

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কà¦...বিস্তারিত


আধুনিক কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে সমৃদ্ধির স্বপ্ন, ৭ কোটি টাকা দিচ্ছে জেলা পরিষদ

আধুনিক কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে সমৃদ্ধির স্বপ্ন, ৭ কোটি টাকা দিচ্ছে জেলা পরিষদ

আলমগীর মানিক, রাঙামাটি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কৃষি আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের অগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর