চট্টগ্রাম   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

অগ্নিসন্ত্রাস ও হানাহানি দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপবি উপাচার্য

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:৪৩ পিএম, ২০২৬-১১-২২

অগ্নিসন্ত্রাস ও হানাহানি দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপবি উপাচার্য

অগ্নিসন্ত্রাস, নাশকতা ও মানুষের মধ্যে হানাহানি দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। দেশব্যাপী নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের পেছনে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়ে তিনি বলেন, অন্যায্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত র‌্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে থেকে একটি প্রতিবাদ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে বিজয় স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রশাসনিক ভবন-১-এর সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এসব নাশকতার পেছনে যারা রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অন্যায্য কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিবাদ জানাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ ও শিখন কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ সবার উল্লেখ করে জাতীয় ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশ। এখানে সব শ্রেণি-পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ সাম্প্রতিক সময়ে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক দেশের জন্য কাম্য নয়। দেশকে রক্ষা করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ধরনের প্রতিবাদ দেশের সব বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। আগামী দিনে সুন্দর, স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, শান্তি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক চর্চা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিক্ষার অধিকার সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবিরের সভাপতিত্বে সমাবেশে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার

এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার

আলমগীর মানিক, রাঙামাটি : বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অ...বিস্তারিত


সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

রাঙ্গামাটি প্রতিনিধি : : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালন...বিস্তারিত


রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের দু’কর্মীকে আটক করে পুলিশে দিলো জনতা

রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের দু’কর্মীকে আটক করে পুলিশে দিলো জনতা

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কà¦...বিস্তারিত


আধুনিক কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে সমৃদ্ধির স্বপ্ন, ৭ কোটি টাকা দিচ্ছে জেলা পরিষদ

আধুনিক কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে সমৃদ্ধির স্বপ্ন, ৭ কোটি টাকা দিচ্ছে জেলা পরিষদ

আলমগীর মানিক, রাঙামাটি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কৃষি আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের অগ্র...বিস্তারিত


দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:  বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরà¦...বিস্তারিত


সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক

আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর