শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৭:৪০ পিএম, ২০২৬-১১-২২
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শস্যভান্ডারখ্যাত গুমাই বিলে বর্তমানে পাকা আমন ধান কাটার ভরা মৌসুম চললেও, অসময়ের ৫ দিনের টানা বৃষ্টিতে কৃষকদের ফসল ও খড়ের ক্ষয়ক্ষতি ও আর্থিক লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
টানা বৃষ্টির কারনে গত ১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত গুটি গুটি বৃষ্টির ফলে সাম্প্রতিক পরিস্থিতি ও কৃষকদের ক্ষয়ক্ষতির প্রধান দিকগুলো তুলে ধরতে গিয়ে জানাগেছে, কৃষকরা ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাকা ধান কাটা ও মাড়াইয়ের এ সময়কালে চলতি মৌসুমে গুমাই বিলের প্রায় ৩,৫০০ হেক্টর জমিতে আমন ধানের বাম্পার ফলন হলেও অসময়ে বৃষ্টির কারনে বেকায়দায় পড়েছে শতাধিক কৃষক। তবে মাঠের পাকা ও অর্ধপাকা ধান কাটার ঠিক আগমুহূর্তে বৃষ্টি হওয়ায় ধান কাটা, মাড়াই এবং রোদে শুকানোর কাজে বড় ধরনের ব্যাঘাত ঘটছে। যার কারনে ধানের মান কমে যাওয়া ও পচনের শঙ্কা রয়েছে। বৃষ্টির পানিতে এবং জমিতে কাদা জমে যাওয়ায় এবং কাটা ধান ভিজে যাওয়ায় তা দ্রুত শুকানো অসম্ভব হয়ে পড়েছে। যদি দু" একদিনের মধ্যে বৃষ্টি না থামে তাহলে পাকা ধানের রং নষ্ট হয়ে যাওয়া এবং অঙ্কুরোদগম (গজিয়ে যাওয়া) শুরু হয়ে ফলন নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। তা ছাড়া খড় নষ্ট ও গোখাদ্যের সংকটে পড়বে গুমাই বিলের কৃষকরা। এই গুমাই বিলের কৃষকদের আয়ের অন্যতম বড় একটি অংশ আসে ধানের খড় বিক্রি থেকে। বর্তমানে অসময়ের বৃষ্টিতে মাঠের কাটা ধানের খড় ভিজে পচে যাওয়ার উপক্রম হয়েছে, যা গবাদিপশুর খাদ্য সংকট ও কৃষকদের বাড়তি লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এমনিতেই সার, বীজ এবং শ্রমিকের বাড়তি মজুরির কারণে এ বছর কৃষকদের উৎপাদন খরচ অনেক বেশি পড়েছে। তার ওপর বৃষ্টির কারণে ভেজা ধান মাঠ থেকে ঘরে তুলতে বাড়তি শ্রমিক ও পরিবহন খরচ লাগছে, যা প্রান্তিক ও বর্গাচাষিদের চরম বিপাকে ফেলেছে।
রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিস থেকে জানাগেছে, বৃষ্টি থামার সাথে সাথে দ্রুত পাকা ধান কেটে উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নেওয়া এবং জমিতে জমে থাকা অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজ এলাকায় অবৈধভাবে ডাম্পিং করে রাখা বালু জব্দ করে প্রà...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রাম জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্à¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা ও আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাঙামাটির à...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছà¦...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited