চট্টগ্রাম   রবিবার, ২২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:৫১ পিএম, ২০২৬-১০-০৬

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। আজ ৬ অক্টোবর মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা থেকে সারাদেশের বিভিন্ন জেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। চট্টগ্রাম প্রান্তে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক ও সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন মুহাম্মদ কবীর ভূঁইয়া। 

বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক উপপরিচালক আতিয়া চৌধুরী, জেলা শিশু একাডেমির প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী-কর্মচারী, সরকারী শিশু পরিবার ও শিশু বিকাশ কেন্দ্রের শিশুরাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করেন। শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে চট্টগ্রাম প্রান্তে কয়েকজন শিশু শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

চট্টগ্রাম প্রান্তের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ওজেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজকের শিশুরাই আগামীদেনের বাংলাদেশ। তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। প্রত্যেক শিশুর হাসিমুখ আমরা দেখতে চাই-এ জন্য যা যা করণীয় তা আমরা করবই। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তাদেরকে নিয়ে নিরাপদ ও মানবিক সমাজ গড়তে চাই। শিশুদেরকে কোন ধরণের অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়া চলবে না। তাদেরকে আদর-স্নেহ, ভালোবাসার বন্ধনে দেখতে হবে। মানবিক ও আলোকিত ভবিষ্যতের জন্য শিশুদেরকে সুরক্ষিত রাখতে হবে। যে সকল শিশু বড়দেরকে সম্মান করবে, পিতা-মাতার প্রতি যতœ নেবে, সমাজের প্রতি দায়িত্বশীল হবে, তারাই আগামীতে আলোকিত মানুষ হয়ে আলোকিত বাংলাদেশ গড়বে।

শিশুদের উদ্দেশ্যে ডিসি বলেন, আমাদের ভবিষ্যৎ ও দেশকে সুন্দর করতে চাইলে সবাইকে কাজ করতে হবে। আমরা যে বাড়িতে বসবাস করি সে বাড়ি ও আশপাশের জায়গাগুলো সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি পানিবাহিত রোগ থেকে রক্ষায় বিশুদ্ধ পানি পান করতে হবে। শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা অফিসার হলে দেশ চলবে না, যেটি ইচ্ছে করে আমরা যেটাই করি, সেটি নিজ নিজ অবস্থান থেকে ভালোভাবে করলে আমরা দেশটিকে সুন্দরভাবে বিকশিত করতে পারবো।

অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে প্রায় ৫ কোটি শিশুর মধ্যে শুধু চট্টগ্রাম জেলায় ২৭ লক্ষ শিশু রয়েছে। তারা শুধু ডিগ্রাধারী হলে সমাজ ও দেশের জন্য কোন কাজে আসবে না। তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, আনন্দ-বিনোদন, চারিত্রিক বৈশিষ্ট্য ও নীতি-নৈতিকতা শিখিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবো। 

রিটেলেড নিউজ

এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার

এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার

আলমগীর মানিক, রাঙামাটি : বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অ...বিস্তারিত


সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

রাঙ্গামাটি প্রতিনিধি : : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালন...বিস্তারিত


রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের দু’কর্মীকে আটক করে পুলিশে দিলো জনতা

রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের দু’কর্মীকে আটক করে পুলিশে দিলো জনতা

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কà¦...বিস্তারিত


আধুনিক কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে সমৃদ্ধির স্বপ্ন, ৭ কোটি টাকা দিচ্ছে জেলা পরিষদ

আধুনিক কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে সমৃদ্ধির স্বপ্ন, ৭ কোটি টাকা দিচ্ছে জেলা পরিষদ

আলমগীর মানিক, রাঙামাটি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কৃষি আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের অগ্র...বিস্তারিত


দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:  বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরà¦...বিস্তারিত


সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক

আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর