শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৩৩ পিএম, ২০২৬-১০-০৬
খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানসহ তিন পার্বত্য জেলা সদ্য গঠিত পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী গঠিত ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তুু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমাকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার(৪ঠা অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৯৭সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত টাস্কফোর্সের চেয়ারম্যান পদে স্বপন কুমার চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বপন কুমার চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার কল্যাণপুর এলাকার ২৬২নম্বর গোলাবাড়ীর মৌজার বাসিন্দা। তার পিতার নাম সুখময় চাকমা।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছে আদেশের সরকারি আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত জুম্ম শরনার্থী কল্যান সমিতির সাধারন সম্পাদক সন্তোষিত চাকমা বকুল জানান, বিএনপির সরকারের নিয়োগকৃত সদ্য গঠিত ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তুু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমার পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা দেখার সময় এসেছে এবং সরকারের আন্তুরিকতা, সদিচ্ছা উপর নির্ভর করবে তা সঠিক কার্যক্রম।
খবর বিজ্ঞপ্তি : ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিশু একাà...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পাহাড় কেটে মাটি সংগ্রহ, কাঠ পুড়িয়ে ইট তৈরি এবং পরিবেশের ছাড়পত্র ও সরকারি অনুমোদন ছাড়াই গড়ে ওঠা অবৈà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকà...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি - সবাই হঠাৎ সরকারপন্থী জাতীয়তাবাদà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited