শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০৭ পিএম, ২০২৬-১১-১৯
তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যপ্ত।
বিকেলে চট্টগ্রাম বিভাগীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেছেন, আজকের প্রকল্পগুলো দেখে আমরা অভিভূত। আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মার্তা। বিজ্ঞানের প্রতিটি শাখায় আমাদের দক্ষতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, করোনাকালীন সময় থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) নিরবে-নিভৃতে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রাণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এর উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার।
অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার বলেন, ‘সরকার স্কুল পর্যায়ে একটি সফল বিজ্ঞান মেলা সম্পন্ন করার পরে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই একটি বিজ্ঞানমনস্ক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠুক। এই লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা প্রদানে বদ্ধপরিকর।’
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়সহ মোট নয়টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হয়।
দশটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সর্বমোট ৪৮টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হয়। প্রদর্শিত ৪৮টি প্রকল্প থেকে ১৩টি প্রকল্প ঢাকায় অনুষ্ঠেয় ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত ১৩টি প্রকল্পের মধ্যে সিভাসু’র ৫টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১টি, ইউএসটিসি’র ১টি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১টি প্রকল্প রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা) সৈয়দা তাজনীন ওয়ারিশ, সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌ: অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌ: মো: উমাশা উমায়ুন মনি চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: এস এম সারোয়ার আলম।
শেষে নির্বাচিত ১৩টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপকদের সনদ প্রদান করা হয়। সনদ প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মনিটর (কৃষি) প্রফেসর ড. মো: আহসানুল হক রোকন।
নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বিষয়ক ১৪তম জাতীয় সম্মেলন ‘বানট্রপটক্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বাকলিয়ায় ছুরিকাঘাতে আব্দুস সোবহান হত্যা মামলার এজাহারভুক্ত ২ জনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়া à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited