শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:০৫ পিএম, ২০২৬-১১-১৯
চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বোয়ালখালী থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ও সারোয়াতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রাজা মিয়া (৪৮)। তিনি শ্রীপুর এলাকার মৃত মফজল সওদাগরের ছেলে। অপর দুজন হলেন সারোয়াতলী ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের কর্মী/সদস্য মাইনুল ইসলাম (১৯), পিতা নজরুল ইসলাম এবং ইরফানুল হক জিসান (১৯), পিতা মো. সাইফুল।
পুলিশ সূত্রে জানা যায়, রাজা মিয়াকে বুড়া মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মাইনুল ইসলাম ও ইরফানুল হক জিসানকে সারোয়াতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাজা মিয়ার বিরুদ্ধে বোয়ালখালী থানার ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখের এফআইআর নং-৬ এবং জিআর নং-১০০ মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা, দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৫০৬(২) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় মামলা রয়েছে।
অন্যদিকে মাইনুল ইসলাম ও ইরফানুল হক জিসানের বিরুদ্ধে ২১ অক্টোবর ২০২৬ তারিখের বোয়ালখালী থানার এফআইআর নং-৭, জিআর নং-১২৯ মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)/৬(২)/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছà¦...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় দেশিয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তারা স্থানীয় সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ-এঁর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আলীকদম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited