চট্টগ্রাম   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সম্মেলন শুক্রবার শুরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৪ পিএম, ২০২৬-১১-১৯

চট্টগ্রাম মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সম্মেলন শুক্রবার শুরু

চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বিষয়ক ১৪তম জাতীয় সম্মেলন ‘বানট্রপটক্স-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (২০ নভেম্বর) ও শনিবার (২১ নভেম্বর)। 
শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে দুই দিনব্যাপী সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও চিকিৎসকেরা অংশগ্রহণ করবেন।
সম্মেলনে ট্রপিক্যাল মেডিসিন, সংক্রামক রোগ ও টক্সিকোলজি বিষয়ে সাম্প্রতিক গবেষণা, চিকিৎসাপদ্ধতির অগ্রগতি এবং জনস্বাস্থ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ, টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ (টিএসবি) এবং বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজেসের (বিএসআইটিডি) যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।
বৈজ্ঞানিক ও প্রকাশনা উপকমিটি গবেষক ও সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহীদের কাছ থেকে মৌখিক ও পোস্টার উপস্থাপনার জন্য গবেষণাপত্রের সারসংক্ষেপ আহ্বান করেছে। গবেষণাপত্র উপস্থাপনের জন্য সারসংক্ষেপ ইংরেজিতে জমা দিতে হবে।
সারসংক্ষেপের শব্দসংখ্যা সর্বোচ্চ ৫০০। এতে গবেষণার পটভূমি ও উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল এবং উপসংহার সংক্ষেপে তুলে ধরতে হবে।
মৌলিক গবেষণাপত্র ও পোস্টারের সারসংক্ষেপ কাঠামোবদ্ধ হতে হবে। তবে আমন্ত্রিত বক্তাদের ক্ষেত্রে কাঠামোবিহীন সারসংক্ষেপ গ্রহণযোগ্য। 
আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান বক্তারা টক্সিকোলজি, ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখবেন। পাশাপাশি প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় গবেষকেরা তাঁদের গবেষণার ফলাফল উপস্থাপনের সুযোগ পাবেন। গবেষণাপত্রের সারসংক্ষেপ বৈজ্ঞানিক ও প্রকাশনা উপকমিটির মাধ্যমে মূল্যায়নের পর নির্বাচিত গবেষণার উপস্থাপকদের অবহিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজেসের সভাপতি অধ্যাপক ডা. আমির হোসাইন। প্রধান অতিথি থাকবেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, সিন্ডিকেট সদস্য ডা. তামিজ উদ্দিন আহমেদ মানিক ও ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল ফয়েজ। সঞ্চালনায় থাকবেন টিএসবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন। ধন্যবাদ জ্ঞাপন করবেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ডা. আবদুস সাত্তার।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। পাশাপাশি নৈশভোজের আয়োজনও রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণের নিবন্ধন ফি পরামর্শক চিকিৎসকদের জন্য ৩ হাজার টাকা, প্রশিক্ষণার্থী চিকিৎসকদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সহযোগী ব্যক্তিদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিদেশি অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি ১০০ মার্কিন ডলার। অনলাইনে নিবন্ধনের পাশাপাশি নির্ধারিত নিয়মে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এ সম্মেলন চিকিৎসক, শিক্ষক ও গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠবে। বিশেষ করে সংক্রামক রোগের পরিবর্তিত ধরন, বিষক্রিয়া ও বিষবিজ্ঞানের আধুনিক গবেষণা, রোগ নির্ণয় এবং চিকিৎসাব্যবস্থার উন্নয়নে সম্মেলনের আলোচনা ও গবেষণা উপস্থাপন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

রিটেলেড নিউজ

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব সম্পন্ন

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত


সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের à¦...বিস্তারিত


২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রà§...বিস্তারিত


আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হা...বিস্তারিত


সোবহান হত্যা, কুমিল্লা থেকে তিনজন গ্রেপ্তার

সোবহান হত্যা, কুমিল্লা থেকে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের বাকলিয়ায় ছুরিকাঘাতে আব্দুস সোবহান হত্যা মামলার এজাহারভুক্ত ২ জনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেà...বিস্তারিত


ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে চট্টগ্রামে গুঁড়ি বৃষ্টি, টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে চট্টগ্রামে গুঁড়ি বৃষ্টি, টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে

মো.আরফান উদ্দীন  : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়া à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর