শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৫:৪০ পিএম, ২০২৬-১১-১৯
আনোয়ারায় দেশিয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তারা স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ ছাড়া গাছ কেটে সড়ক অবরোধেরও চেষ্টা করেন তারা।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
মিছিলের ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা যায়।
এতে ২০ থেকে ৩০ জন যুবককে হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হয়ে মিছিল করতে দেখা যায়। এ সময় তারা নানান স্লোগান দেন।
একপর্যায়ে কয়েকজনকে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। তাদের কারও হাতে লাঠিসোঁটা ও দেশিয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক নিবাসসংলগ্ন পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের আল-আমিন কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। সংসদ সদস্যের বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হন। পরে বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে আগুন ধরিয়ে এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন তারা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা সারারাত সতর্ক অবস্থায় ছিলাম। ঘটনাটি শুনিনি। খোঁজ নিয়ে দেখছি’।
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছà¦...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ-এঁর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আলীকদম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited