শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৭ পিএম, ২০২৬-১১-১৯
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা, ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ৫০ থেকে ৫৫ জনের একটি দল এ হামলায় অংশ নেয় বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে নগরের চকবাজার থানাধীন পল্টন রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলার খবর পেয়ে চকবাজার থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
সেখানে ভাঙা কাচের টুকরো পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, বুধবার দিবাগত রাতে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার রাতে মাহতাব উদ্দিন চৌধুরীর পল্টন রোডের বাসভবন তল্লাশি চালায় পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বিষয়ক ১৪তম জাতীয় সম্মেলন ‘বানট্রপটক্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বাকলিয়ায় ছুরিকাঘাতে আব্দুস সোবহান হত্যা মামলার এজাহারভুক্ত ২ জনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited