চট্টগ্রাম   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, জোরদার নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৬ পিএম, ২০২৬-১১-১৯

ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, জোরদার নিরাপত্তা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান।
পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না।
দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে পাঁচলাইশের এই বাড়িতে। তার মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।
এর আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রিটেলেড নিউজ

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব সম্পন্ন

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত


সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের à¦...বিস্তারিত


২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রà§...বিস্তারিত


চট্টগ্রাম মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সম্মেলন শুক্রবার শুরু

চট্টগ্রাম মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সম্মেলন শুক্রবার শুরু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বিষয়ক ১৪তম জাতীয় সম্মেলন ‘বানট্রপটক্à¦...বিস্তারিত


আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হা...বিস্তারিত


সোবহান হত্যা, কুমিল্লা থেকে তিনজন গ্রেপ্তার

সোবহান হত্যা, কুমিল্লা থেকে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের বাকলিয়ায় ছুরিকাঘাতে আব্দুস সোবহান হত্যা মামলার এজাহারভুক্ত ২ জনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর