চট্টগ্রাম   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদানে ১০০০ ব্যাগের ঐতিহাসিক মাইলফলক অর্জন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:৩৫ পিএম, ২০২৬-১১-১৯

মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদানে ১০০০ ব্যাগের ঐতিহাসিক মাইলফলক অর্জন

গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ-এঁর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে মানবতার সেবা ও আর্তমানবতার কল্যাণে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে ১০০০ ব্যাগ রক্ত সংগ্রহের এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) আজাদীবাজার শাখা, পূর্ব ধর্মপুর দায়রা শাখা, উত্তর ধর্মপুর দায়রা শাখা ও দক্ষিণ ধর্মপুর দায়রা শাখার যৌথ আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ও মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় ফটিকছড়ি আজাদীবাজারে ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার আয়োজিত কর্মসূচিতে আরও ৫০ ব্যাগ রক্ত সংগ্রহের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে ১০০০ ব্যাগের এই গৌরবময় লক্ষ্য অর্জিত হয়েছে।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ জানান, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী এর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২৮টি সফল অনুষ্ঠানের মাধ্যমে ৯৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় আজকের আয়োজনে নতুন করে আরও ৫০ ব্যাগ রক্ত সংগৃহীত হওয়ায় ১০০০ ব্যাগ রক্তদানের ঐতিহাসিক মাইলফলক সফলভাবে অতিক্রম করেছে।

পূর্ববর্তী পরিসংখ্যান অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত চট্টগ্রাম জেলার ১০টি উপজেলায় মোট ২৪টি অনুষ্ঠানের মাধ্যমে ৮৫০ ব্যাগ রক্ত অর্জিত হয়েছিল। এর পাশাপাশি চট্টগ্রাম মহানগরে ৩টি অনুষ্ঠানের মাধ্যমে ৭৪ ব্যাগ এবং রাঙ্গামাটিতে ১টি অনুষ্ঠানের মাধ্যমে ৪৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

উপজেলা পর্যায়ের মধ্যে সর্বাধিক রক্ত সংগ্রহ হয়েছে রাউজানে, যেখানে ৮টি কর্মসূচির মাধ্যমে ২৮৪ ব্যাগ রক্ত সংগৃহীত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ফটিকছড়িতে ৬টি কর্মসূচির মাধ্যমে অর্জিত হয়েছে ২৩৭ ব্যাগ রক্ত। এছাড়া অন্যান্য উপজেলার মধ্যেÑবোয়ালখালীতে ৪টি অনুষ্ঠানে ১৫২ ব্যাগ, পটিয়ায় ১টি অনুষ্ঠানে ৪৪ ব্যাগ, মিরসরাইয়ে ১টি অনুষ্ঠানে ৩৭ ব্যাগ, রাঙ্গুনিয়ায় ১টি অনুষ্ঠানে ৩৩ ব্যাগ, চন্দনাইশে ১টি অনুষ্ঠানে ৩০ ব্যাগ, কর্ণফুলীতে ১টি অনুষ্ঠানে ২৯ ব্যাগ, সীতাকুণ্ডে ১টি অনুষ্ঠানে ২৮ ব্যাগ এবং হাটহাজারীতে ১টি অনুষ্ঠানে ২৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

রক্তদান কর্মসূচিগুলো মাঠপর্যায়ে সফলভাবে পরিচালনা ও সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী. মওলানা মুহাম্মদ আবুল মনছুর, শেখ শাকিল মাহমুদ, এ এম কামাল উদ্দীন, মওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ নুরুল কবির, মুহাম্মদ আবদুল করিম, মুহাম্মদ আবুল কাশেম, মুহাম্মদ খায়রুল ইসলাম সুজন, মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের পক্ষে  সমন্বয় করেছেন মুহাম্মদ সোহেল চৌধুরী, ডা. সায়েম উদ্দীন তাহসিন।

জীবন বাঁচাতে এক ফোঁটা রক্তের গুরুত্ব অপরিসীম। রক্তদাতা, স্বেচ্ছাসেবী, সংগঠক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ১০০০ ব্যাগের এই মাইলফলক অর্জনের মধ্য দিয়ে মানবসেবামূলক রক্তদান কার্যক্রম ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
 

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত


ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ

ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছà¦...বিস্তারিত


আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, আটক ৮

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, আটক ৮

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের...বিস্তারিত


আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল

আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় দেশিয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তারা স্থানীয় সà...বিস্তারিত


সাবেক এমপি নদভীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ...বিস্তারিত


নবাগত ইউএনওর সঙ্গে আলীকদম প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় জিরো টলারেন্সের ঘোষণা

নবাগত ইউএনওর সঙ্গে আলীকদম প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় জিরো টলারেন্সের ঘোষণা

স্টাফ রিপোর্টার : : আলীকদম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর