চট্টগ্রাম   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বৃষ্টি হলেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে ওঠে মরণফাঁদ!

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৫:৩০ পিএম, ২০২৬-১১-১৯

বৃষ্টি হলেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে ওঠে মরণফাঁদ!

ইটভাটার মাটিবাহী গাড়ির কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে কাদামাটি। এসব মাটি যানবাহনের চাকায় লেগে মহাসড়কের প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে। ফলে সামান্য বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে উঠছে মহাসড়ক। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গত ১৮ নভেম্বর সকাল থেকে দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিশেষ করে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া হয়ে লোহাগাড়া পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে চন্দনাইশ-সাতকানিয়া অংশে ইটভাটার মাটিবাহী গাড়ির কারণে সড়কে ছড়িয়ে পড়া কাদামাটি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এতে প্রতিদিন হাজারো যাত্রী ও যানবাহন চালক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এরই মধ্যে গত ১৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশের বাগিচাহাট এলাকায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

দুর্ঘটনা ও সড়কের পরিস্থিতি নিয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার জানান, ১৮ নভেম্বর বাগিচাহাট এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। চালকেরা সড়ক পিচ্ছিল থাকায় গতি নিয়ন্ত্রণ করতে না পারার কথা বললেও একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে চালকেরা অনেক সময় দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করেন না বলেও মন্তব্য করেন তিনি। ইটভাটা-সংলগ্ন এলাকায় দুর্ঘটনা না ঘটলে অন্য বিভাগকে দায়ী করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, মহাসড়ক থেকে কাদামাটি পরিষ্কার করা সড়ক বিভাগের দায়িত্বের মধ্যে পড়ে না। এ বিষয়ে তাদের কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে এ সমস্যা সমাধানে ভিন্ন কোনো করণীয় বা পরামর্শ থাকলে তা জানাতে বলেন। একই সঙ্গে সড়ক আইন অমান্য করে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে সচেতন জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মহাসড়কের পিচ্ছিলতার কারণে দুর্ঘটনা ঘটলে একটি-দুটি নয়, সব যানবাহনেরই দুর্ঘটনায় পড়ার কথা—এমন মন্তব্যও করেন এই কর্মকর্তা।

এদিকে, ক্ষুব্ধ সাধারণ যাত্রীদের প্রশ্ন, মহাসড়কে কাদামাটি ছড়িয়ে পড়ার পরও তা অপসারণে দৃশ্যমান কার্যকর উদ্যোগ কে নেবে? সড়ক বিভাগের দায়িত্ব অস্বীকারের পরও কেন ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না? মাটিবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কোথায়?

সড়ক বিভাগ কি বড় কোনো দুর্ঘটনার অপেক্ষায় আছে? দুর্ঘটনার পর প্রকল্প বরাদ্দ, তদন্ত ও আশ্বাস দেওয়া হলেও প্রাণহানি কিংবা মানুষের অপূরণীয় ক্ষতি কি ফিরিয়ে দেওয়া সম্ভব?

জনগণের নিরাপত্তা নিয়ে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই মহাসড়ক থেকে কাদামাটি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মাটিবাহী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

দুর্ঘটনার পর নয়, দুর্ঘটনার আগেই জেগে উঠুক সড়ক বিভাগ। মানুষের জীবন রক্ষায় দায়িত্বশীল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত


ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ

ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছà¦...বিস্তারিত


আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, আটক ৮

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, আটক ৮

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের...বিস্তারিত


আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল

আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় দেশিয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তারা স্থানীয় সà...বিস্তারিত


সাবেক এমপি নদভীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ...বিস্তারিত


মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদানে ১০০০ ব্যাগের ঐতিহাসিক মাইলফলক অর্জন

মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদানে ১০০০ ব্যাগের ঐতিহাসিক মাইলফলক অর্জন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ-এঁর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর