শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৫:০৮ পিএম, ২০২৬-১১-১৯
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ সমস্যা মোকাবিলায় বিভিন্ন পেশা ও ক্ষেত্রের মানুষের সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২১ নভেম্বর শনিবার পালন করা হবে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬’। এবারের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘One Health, One Action: Prevent AMR Now’।
বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন এবং ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক। সভাপতিত্ব করবেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ সোহেল আল ফারুক।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। শোভাযাত্রায় বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা, ও কর্মচারীরা অংশগ্রহণ করবেন। শোভাযাত্রা শেষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সচেতনতামূলক অঙ্গীকার ও স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হবে।
‘Antimicrobial Resistance Awareness’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। এরপর অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। থাকবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ সচেতনতামূলক কুইজ এবং হ্যাকাথন প্রতিযোগিতাও।
কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে চিকিৎসক, ভেটেরিনারিয়ান, জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যালসসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি মাল্টিডিসিপ্লিনারি প্যানেল আলোচনা। এ ছাড়া ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা পরিবেশন করবেন একটি সচেতনতামূলক নাটক। দর্শকদের জন্য থাকবে বিশেষ র্যাফেল ড্র। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ান হেলথ দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
খবর বিজ্ঞপ্তি : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক à...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি'র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘à¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি দীর্ঘমেয়াদি ব্যথা ব্যবস্থাপনায় ক্লিনিক্যাল প্রয়োগ ও গবেষণà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, প্রয়োজন কার্যকর প্রà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার শিক্ষা মানুষের অধিকার, কোনো প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর অবাধ উপকরণ নয়। অথচ দে...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited