চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি, সংবর্ধনায় সিক্ত মুহাম্মদ শাহজাহান

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:৩৮ পিএম, ২০২৬-১১-১৮

৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি, সংবর্ধনায় সিক্ত মুহাম্মদ শাহজাহান

দীর্ঘ ৩৭ বছরেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়েছেন তিনি। পাঠদানের পাশাপাশি শিখিয়েছেন নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা। দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে অবসরে যাওয়া সেই গুণী শিক্ষক মুহাম্মদ শাহজাহানকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখা।

মুহাম্মদ শাহজাহান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। দীর্ঘ ৩৭ বছর ৩ মাস ১৫ দিন একই বিদ্যালয়ে শিক্ষকতা করে তিনি গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ। পাশাপাশি দীর্ঘদিন বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে শিক্ষক সমাজের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

গত ১৭ নভেম্বর দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর প্রতীক শফিকুর নুর মওলা হলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও অতিথিরা তাঁর দীর্ঘ শিক্ষকতা ও সাংগঠনিক জীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, মুহাম্মদ শাহজাহান শুধু একজন আদর্শ শিক্ষকই নন, তিনি একজন সাদা মনের মানুষ। সহকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর সহজ-সরল, আন্তরিক ও অমায়িক আচরণ তাঁকে সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছে। দায়িত্বশীলতা, সততা ও মানবিক গুণাবলির মাধ্যমে তিনি শিক্ষক সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বক্তারা আরও বলেন, একজন আদর্শ শিক্ষকের প্রকৃত সাফল্য শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তাঁর শিক্ষায় গড়ে ওঠা শিক্ষার্থীদের সাফল্য ও মানবিক মূল্যবোধের মধ্যেই তাঁর সার্থকতা। মুহাম্মদ শাহজাহান তাঁর দীর্ঘ কর্মজীবনে সেই দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর অবদান নানুপুরসহ ফটিকছড়ির শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

মুহাম্মদ শাহজাহান ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাইজভা-ার ওয়াইজ কাজী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুহাম্মদ ইউসুফ। ১৯৮৯ সালে শিক্ষকতা পেশায় যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়।

দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটলেও শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা, শিক্ষা ও আদর্শ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসরোত্তর জীবনের সুখ-শান্তি কামনা করেন।
 

রিটেলেড নিউজ

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে রাঙামাটিতে বিক্ষোভ, ১৯ নভেম্বর নিয়ে কঠোর হুঁশিয়ারি

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে রাঙামাটিতে বিক্ষোভ, ১৯ নভেম্বর নিয়ে কঠোর হুঁশিয়ারি

আলমগীর মানিক, রাঙামাটি : সারা দেশে হামলা, অগ্নিসংযোগ, গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসà§...বিস্তারিত


দায়িত্বের পথে থেমে গেল জীবন, সড়ক দুর্ঘটনায় নিহত আলীকদম থানার কনস্টেবল সাজু চক্রবর্তী

দায়িত্বের পথে থেমে গেল জীবন, সড়ক দুর্ঘটনায় নিহত আলীকদম থানার কনস্টেবল সাজু চক্রবর্তী

আমাদের ডেস্ক : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: জীবন বড়ই ক্ষণস্থায়ী, অথচ দায়িত্বের ভার বহন করতে গিয়ে মানুষ বুনে চলে অসং...বিস্তারিত


ফটিকছড়িতে আ'লীগ নেতা আনোয়ার মেম্বার গ্রেপ্তার

ফটিকছড়িতে আ'লীগ নেতা আনোয়ার মেম্বার গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি : : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি à¦...বিস্তারিত


ফেসবুক পোস্টে বিরোধ, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

ফেসবুক পোস্টে বিরোধ, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাউজান প্রতিনিধি : : রাউজান উপজেলায় ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতে গà§...বিস্তারিত


রাতের আঁধারে টিলা কাটা ও কাঠ পাচার, প্রশাসনের অভিযানে ধরা

রাতের আঁধারে টিলা কাটা ও কাঠ পাচার, প্রশাসনের অভিযানে ধরা

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড়-টিলা কাটা বন্ধে ফটিকছড়িতে আনসার সদস্যদের সহà...বিস্তারিত


বাঁশখালী সড়কে ছোট-বড় গর্ত, গাড়ি চালানো দায়

বাঁশখালী সড়কে ছোট-বড় গর্ত, গাড়ি চালানো দায়

মো.আরফান উদ্দীন  : সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এসব গর্তে পà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর