শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৩:৫৮ পিএম, ২০২০-০৯-১২
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ন সম্পাদক তৌহিদুল আলম আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদন্ধিতা করার লক্ষ্যে সার্বিক ভাবে প্রস্তুতি নিয়েছেন বলে জানান।
তৌহিদুল আলমের কাছে আসন্ন পটিয়া পৌর নির্বাচনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন -
বিগত পৌর নির্বাচনে দলের সু সময়ে অনেকে প্রার্থী হিসেবে ছিলেন কিন্তু দলের দুঃসময়ে প্রার্থী হওয়া থেকে নিজেদের বিরত রাখেন , কেন্দ্র থেকে বিগত নির্বাচনে আমাকে মনোনীত করা হয়, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করি, এখন দল থেকে যদি আমাকে যোগ্য মনে করে দলের দুঃসময়ে হামলা, মামলা, কর্মী দের পাশে থাকা, ত্যাগ বিবেচনা করে আবারো মনোনয়ন প্রদান করে, নির্বাচনে প্রতিদন্ধিতা করবো সেটা শতভাগ নিশ্চিত, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক গণতান্ত্রিক একটি দল সকল নেতা কর্মির অধিকার আছে দল থেকে নির্বাচন করার, নমিনেশন চাইবার, সেক্ষেত্রে দল যাকে যোগ্য বলে বিবেচনা করবে তার পক্ষে সবার ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
পটিয়ার সর্বস্তরের জনগন পরিবর্তন চাই, অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্টিত হলে, তিনি যদি মনোনয়ন পান তবে বিজয়ী হবেন সুনিশ্চিত , কারন তিনি জনগনের সুখে দুঃখে সব সময় পাশে থেকেছেন বলে জানান।
মহামারী করোনা ভাইরাসে লকডাউন চলাকালীন সময়ে সব কিছু যখন স্তবির ও বন্ধ ছিলো তখন পটিয়া পৌরসভার অসচ্ছল মানুষদের তিনি আর্থিক ভাবে সাহায্য সহযোগীতা করেছেন বলেও জানান।
বর্তমান দুঃসময়ে দলের আর্থিক ভাবে অপেক্ষাকৃত দূর্বল কর্মীদেরকেও সার্বিক ভাবে সাহায্য সহযোগীতা করে তিনি পটিয়ার জাতীয়তাবাদী শক্তির হৃদয়ের মনি কোটায় অবস্তান করছেন।
দেশের করোনা কালীন সময়ে তিনি পটিয়া পৌরসভার আর্থিক ভাবে অসচ্চল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি'র ) সকল শুভাকাঙ্ক্ষীদের সহায়তা করেছেন বলে জানান, অর্থের অংকে যা প্রায় ১০ লাখ টাকারও অধিক। নিজ এলাকায় দরিদ্র অসহায়দেরকে চাল,ডাল বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য সহযোগীতাও করেছেন।
মেয়র নির্বাচিত হলে - পটিয়ার সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে, বিশেষজ্ঞ নগর পরিকল্পনাবিদের পরার্মশ ক্রমে দল মতের উর্ধে গিয়ে সবার দোয়া ও পরার্মশ গ্রহন করে পটিয়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্তা, রাস্তাঘাট, প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত সড়ক বাতি, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, পরিবেশ ও শিক্ষা বান্ধব, জনগনের উপর অর্পিত করের বোঝা কমিয়ে, আধুনিক উন্নত প্রযুক্তিনির্ভর, বাসযোগ্য ও নিরাপদ পটিয়া পৌরসভা গড়ার লক্ষ্যে করনীয় সবকিছুই তিনি করবেন বলে জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited