চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ফেসবুক পোস্টে বিরোধ, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাউজান প্রতিনিধি :    |    ০৫:০৬ পিএম, ২০২৬-১১-১৬

ফেসবুক পোস্টে বিরোধ, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাউজান উপজেলায় ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল। সাব্বির হাসান, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

 
পুলিশ জানিয়েছেন, গত ১৪ নভেম্বর সন্ধ্যা সোয়া সাতটার দিকে নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোরের ভেতরে মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন সাব্বির। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জমি নিয়ে বিরোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। মুরাদের চাচার কাছ থেকে চার শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণ করতে গেলে সাব্বিরের সঙ্গে তাঁর পরিবারের বিরোধ সৃষ্টি হয়।
এ ছাড়া সাব্বিরের পুরোনো কিছু রাজনৈতিক ছবি ব্যবহার করে মুরাদের ভাই মানিক ফেসবুকে তাঁকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ নিয়ে ঘটনার দিন সাব্বির ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক পালিয়ে গেলে তাঁর ভাই মুরাদের ওপর হামলা চালান সাব্বির।
পুলিশ কর্মকর্তা মো. রাসেল জানান, রোববার (১৫ নভেম্বর) দুপুরে পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি, একটি দেশীয় রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়া পাড়ায় বসতবাড়ির রান্নাঘরের সানশেড থেকে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়। এর মধ্যে একটি টিপ চাকু দিয়ে মুরাদকে আঘাত করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাব্বির। এ ঘটনায় অস্ত্র আইনে রাউজান থানায় মামলা হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার সাব্বিরকে আদালতে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে আ'লীগ নেতা আনোয়ার মেম্বার গ্রেপ্তার

ফটিকছড়িতে আ'লীগ নেতা আনোয়ার মেম্বার গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি : : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি à¦...বিস্তারিত


রাতের আঁধারে টিলা কাটা ও কাঠ পাচার, প্রশাসনের অভিযানে ধরা

রাতের আঁধারে টিলা কাটা ও কাঠ পাচার, প্রশাসনের অভিযানে ধরা

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড়-টিলা কাটা বন্ধে ফটিকছড়িতে আনসার সদস্যদের সহà...বিস্তারিত


বাঁশখালী সড়কে ছোট-বড় গর্ত, গাড়ি চালানো দায়

বাঁশখালী সড়কে ছোট-বড় গর্ত, গাড়ি চালানো দায়

মো.আরফান উদ্দীন  : সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এসব গর্তে পà¦...বিস্তারিত


বিয়ের চার মাসেই শেষ গৃহবধূর সংসার

বিয়ের চার মাসেই শেষ গৃহবধূর সংসার

রাউজান প্রতিনিধি : : রাউজানে বিয়ের মাত্র চার মাস চারদিনের মাথায় রিমা দে নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  রিà¦...বিস্তারিত


দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:  বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরà¦...বিস্তারিত


ফটিকছড়িতে রাসায়নিক দিয়ে কলা পাকানোর শঙ্কা, পরীক্ষার কথা জানালেন ইউএনও

ফটিকছড়িতে রাসায়নিক দিয়ে কলা পাকানোর শঙ্কা, পরীক্ষার কথা জানালেন ইউএনও

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাটবাজার থেকে শুরু করে গ্রাম-মহল্লা সর্বত্রই বিক্রি হচ্ছে কলা। তবে এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর