চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভোরের আলোয় সুস্থতার খোঁজে

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৫ পিএম, ২০২৬-১১-১৬

ভোরের আলোয় সুস্থতার খোঁজে

ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েন তারা। নগরের অধিকাংশ মানুষ যখন দিনের কর্মব্যস্ততা শুরুর প্রস্তুতি নেন, কিংবা বিছানায় ঘুম কাতর চোখে এপাশ-ওপাশ করেন, তখনই ডিসি হিল, সিআরবি, বাটালি হিলের জিলাপি পাহাড়, ওয়ার সিমেট্রি, জাম্বুরি মাঠ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন নানা বয়সী নারী-পুরুষ।
কেউ হাঁটছেন, কেউ দৌড়াচ্ছেন, কেউ করছেন যোগব্যায়াম, আবার কেউ অংশ নিচ্ছেন দলগত শরীরচর্চায়। কোথাও চলছে মুক্তহস্ত ব্যায়াম, কোথাও হাসির ব্যায়াম, আবার কোথাও ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন।
সুস্থ থাকার প্রত্যয়ে প্রতিদিন সকালে এভাবেই একত্রিত হচ্ছেন শত শত মানুষ।
শুধু তরুণ কিংবা মধ্যবয়সীরাই নন, এই শরীরচর্চা কার্যক্রমে অংশ নিচ্ছেন ষাটোর্ধ্ব থেকে শুরু করে আশি বছর বয়সী প্রবীণরাও।
তাঁদের কারও উদ্দেশ্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা, কারও লক্ষ্য বয়স বাড়লেও শরীরকে কর্মক্ষম রাখা। আবার অনেকের কাছে সকালের এই সময়টি শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম।
চট্টগ্রাম নগরীতে ভোরের শরীরচর্চাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছয়-সাতটি সংগঠন। এর মধ্যে রয়েছে শতায়ু অঙ্গন, শতায়ু জীবন, দীর্ঘায়ু অঙ্গন, ইয়োগা, প্রভাতী, ভোরের ডাক, উজ্জ্বীবনসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের সদস্যরা নগরীর বিভিন্ন পাহাড় ও উন্মুক্ত স্থানে নিয়মিত শরীরচর্চা করেন। সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ও বিস্তৃত উদ্যোগগুলোর একটি শতায়ু অঙ্গন। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় সম্পৃক্ত করে আসছে।
শতায়ু অঙ্গনের কার্যক্রম এখন একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নেই। সংগঠনের মোট ১৮টি শাখা রয়েছে। লালদীঘির পাড়, বাটালি হিল ও হালিশহরসহ বিভিন্ন এলাকায় এসব শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিদিন সকালে সদস্যরা একত্রিত হয়ে হাঁটাহাঁটি, যোগব্যায়াম ও নানা ধরনের শারীরিক অনুশীলনে অংশ নেন। শরীরচর্চার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনও গড়ে উঠেছে।
শতায়ু অঙ্গনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পীযূষ দত্ত জানান, নিয়মিত শরীরচর্চা সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই স্বাস্থ্যসচেতন হওয়া প্রয়োজন। নিয়মিত হাঁটাহাঁটি, বয়স ও শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্যায়াম, পরিমিত খাদ্যাভ্যাস এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন মানুষের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। শতায়ু অঙ্গনের বিভিন্ন শাখার মাধ্যমে মানুষের মধ্যে শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে প্রবীণদের সক্রিয় ও কর্মক্ষম জীবনযাপনে উৎসাহিত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
এসব শরীরচর্চা কেন্দ্রে শুধু আশপাশের এলাকার মানুষই আসেন না, নগরীর দূরবর্তী এলাকা থেকেও অনেকে নিয়মিত অংশ নেন। চাকতাই এলাকা থেকে শরীরচর্চায় অংশ নিতে আসা জানে আলম জানান, সুস্থ থাকার প্রত্যাশা থেকেই তিনি নিয়মিত সকালে এখানে আসেন। বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে একত্রে ব্যায়াম করার ফলে শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ে। একই সঙ্গে পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, কথাবার্তা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। তাঁর মতে, বয়স বাড়লেও শরীরকে সচল রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই।
দীর্ঘদিন ধরে শরীরচর্চার সঙ্গে সম্পৃক্ত নূর মোহাম্মদ জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে এখন স্বাস্থ্যসচেতনতা বাড়ছে। দীর্ঘদিনের শরীরচর্চার অভিজ্ঞতায় তাঁর উপলব্ধি, নিয়মিত ব্যায়াম মানুষকে শারীরিকভাবে সচল রাখার পাশাপাশি মানসিকভাবেও সতেজ থাকতে সহায়তা করে। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও নিজের শরীরের জন্য প্রতিদিন কিছুটা সময় বের করা প্রয়োজন। অবসর জীবনেও নিয়মিত শরীরচর্চার অভ্যাস ধরে রাখলে জীবন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে কবি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ভাগ্যধন বড়ুয়া বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য নিয়মিত শারীরিক ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের কর্মক্ষমতা ধরে রাখতে হাঁটাহাঁটি ও বয়স উপযোগী ব্যায়াম করা প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা রক্ত সঞ্চালন, ওজন নিয়ন্ত্রণ, পেশি ও হাড়ের সক্ষমতা এবং হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। একই সঙ্গে মানসিক প্রশান্তি ও কর্মোদ্দীপনা বাড়াতেও এর ইতিবাচক ভূমিকা রয়েছে। তাঁর মতে, প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও প্রত্যেকের উচিত নিজের শরীরের জন্য কিছুটা সময় বের করা। তবে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় উপযুক্ত ব্যায়াম নির্বাচন করা জরুরি।
২০০০ সাল থেকে ভোরে হাঁটাহাটি করতেন দৌড়বিদ নৃপেন চৌধুরী। ২০১৬ সালে সিআরবি এলাকা থেকে দৌড় শুরু করেন। তাঁকে দৌড়াতে দেখে কেউ কেউ সঙ্গী হতো। ২০১৭ সালে সবাইকে উৎসাহিত করার জন্য ‘চট্টলা রানার্স’ নামের একটি সংগঠন করেন। সদস্য ছিল ৩০-৫০ জন। এখন চট্টগ্রামেই রানারদের ১০-১৫টি সংগঠন হয়েছে বলে জানালেন তিনি। দৌড় যাত্রার ১০ বছর পরও দেশ-বিদেশে চলছে তাঁর দৌড় অনুশীলন।
নগরজীবনে যানজট, কর্মব্যস্ততা, দীর্ঘ সময় বসে কাজ করা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপের কারণে মানুষের স্বাভাবিক শারীরিক কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে আসছে। এমন বাস্তবতায় ভোরের এই সম্মিলিত শরীরচর্চা একটি ইতিবাচক সামাজিক উদ্যোগ হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে প্রবীণদের জন্য এসব সংগঠন শুধু ব্যায়ামের জায়গা নয়, বরং অবসর জীবনে নতুন করে কর্মচাঞ্চল্য, সামাজিক সম্পৃক্ততা ও মানসিক প্রশান্তি পাওয়ার একটি ক্ষেত্র হয়ে উঠেছে।
তবে এসব উদ্যোগকে আরও বিস্তৃত করতে প্রয়োজন নিরাপদ ও পরিচ্ছন্ন উন্মুক্ত স্থান, পর্যাপ্ত হাঁটার পথ, প্রয়োজনীয় আলোকসজ্জা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং শরীরচর্চার উপযোগী পরিবেশ। পাশাপাশি সংগঠনগুলোর উদ্যোগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সভা আয়োজন করা যেতে পারে বলে মত শরীর চর্চায় জড়িত সংগঠনগুলোর।
দিনের শুরুতে নিজের শরীর ও মনের জন্য সময় দিচ্ছেন যারা, তাঁদের এই অভ্যাস অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠছে। বয়স যে সুস্থ ও সক্রিয় জীবনযাপনের পথে বাধা নয়, বরং নিয়মিত চর্চা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনের প্রতিটি পর্যায়কে প্রাণবন্ত রাখা সম্ভব, শহরে ভোরের এই দৃশ্য যেন সেই বার্তাই দিচ্ছে।

রিটেলেড নিউজ

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা হবে : ডিসি 

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা হবে : ডিসি 

নিজস্ব প্রতিবেদক : জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে গুর...বিস্তারিত


ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অসংগতি

ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অসংগতি

নিজস্ব প্রতিবেদক : প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে আর্থà...বিস্তারিত


রাসমণি ঘাটে আগুন, পুড়েছে ৩০ জেলের ঝুপড়ি ঘর

রাসমণি ঘাটে আগুন, পুড়েছে ৩০ জেলের ঝুপড়ি ঘর

নিজস্ব প্রতিবেদক : নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায়  ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে।  সোমব...বিস্তারিত


‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’

‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’

নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়...বিস্তারিত


সিভাসু’তে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিভাসু’তে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ সোমবার ‘এনভায়রনমেন্টাল অ্à...বিস্তারিত


বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর