শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৮:১০ পিএম, ২০২৬-০৮-১৯
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতারণা, জালিয়াতি ও ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাহেদ মোহাম্মদ আরমান ও তাঁর বোন সাহেদা আকতার রুমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। সিআইডির অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে দায়ের করা মামলায় জাল ওয়ারিশ সনদ তৈরি, জালিয়াতি, ভুয়া কাগজপত্র ব্যবহার ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মো. রাশেদ পূর্ব ফরহাদাবাদ এলাকার বাসিন্দা। তিনি বলেন, প্রতারণা, জালিয়াতি ও ভুয়া কাগজপত্র ব্যবহারের মাধ্যমে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এ ঘটনায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। সিআইডির অনুসন্ধানেও অভিযোগগুলোর বিষয়ে সত্যতা উঠে এসেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফটিকছড়ি প্রতিনিধি : : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি à¦...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : রাউজান উপজেলায় ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতে গà§...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড়-টিলা কাটা বন্ধে ফটিকছড়িতে আনসার সদস্যদের সহà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এসব গর্তে পà¦...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : রাউজানে বিয়ের মাত্র চার মাস চারদিনের মাথায় রিমা দে নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রিà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited