চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

চসিক ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে লড়তে চান বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম খন্দকার

স্টাফ রিপোর্টার :    |    ০১:৪৯ এএম, ২০২৬-০৮-১৬

চসিক ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে লড়তে চান বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম খন্দকার

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে  কাউন্সিলর প্রার্থীগণ। নিজ নিজ দল থেকে মনোনয়ন পেতে এবং সম্ভাব্য বিজয় ছিনিয়ে নিতে স্থানীয় রাজনীতিবিদ, সামাজসেবক এবং ত্যাগী নেতা-কর্মীরা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যোগ্য  প্রার্থীতা জানান দিচ্ছেন।  

তারই ধারাবাহিকতায় ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও ত্যাগী রাজনৈতিক নেতা নুরুল ইসলাম খন্দকার এলাকাবাসীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর কাউন্সিলর প্রার্থী হওয়া এবং রাজনৈতিক অতীতসহ নানামুখী সেবামূলক কর্মকাণ্ড, দৈনিক আমাদের চট্টগ্রাম এর প্রতিনিধি কে এম আলী হাসান এর একান্ত সাক্ষাতকারে উঠে এসেছে। তা জনস্বার্থে প্রচার করা হলো-

আলী হাসান : আপনি কেনো ২০নং ওয়ার্ডের কমিশনার হিসেবে নির্বাচন করতে চান? 

খন্দকার নুরুল ইসলাম: ২০নং ওয়ার্ডের জনগণের সাথে আমার দীর্ঘদিনের হৃদয়ের সম্পর্ক। আমার শৈশব, কিশোর, এই এলাকায় দিন অতিবাহিত করেছি। তাই তাদের সুখে-দুঃখের সাথী হতে চাই। এলাকার জনসাধারণের চাহিদা কি আমি বুঝি, তাই ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের জনগণের মৌলিক চাহিদা, পূরণ করার জন্য আমি নিজেকে উৎসর্গ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। 

আমি ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হলে, এলাকার নালা-নর্দমা পরিস্কার সৌর বিদ্যুতের ব্যবস্থা, বেকার কর্মসংস্থান এবং মাদক ও চাঁদাবাজমুক্ত ওয়ার্ড নির্মাণ করবো ইনশাআল্লাহ। 

আলী হাসান: জনগণ আপনাকে কি গ্রহণ করবেন? এলাকাবাসী থেকে কি প্রত্যাশা করেন?

খন্দকার নুরুল ইসলাম: আমি এলাকার জনগণ থেকে তাদের ভালাবাসা প্রত্যাশা করি। জনগণ যদি আমাকে কমিশনার হিসেবে চাই, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। কারণ জনগণের চাহিদা পূরণ করাই এবং জনগণের সার্বিক উন্নতি ও কল্যাণ সাধন করাই আমার রাজনৈতিক প্রথম উদ্দেশ্যে।আমি এলাকার সুখ-দুঃখ ভাগাভাগি করে নেব। এলাকার দুঃখ-দুর্দশা লাগবে জনগণকে সাথে নিয়ে সকলের পরামর্শ মত উন্নয়নের কাজ চালিয়ে যাব ইন্শাআল্লাহ। আমি শাসক হবো না সেবক হতে চাই।  আশা করি এলাকার জনগণ আমাকেই সঠিক রায় দিবে ইনশাআল্লাহ। আমি সর্বদা ইতিবাচক চিন্তা করি। 

আলী হাসান : অতীতে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে আপনার কি ভূমিকা ছিল?

খন্দকার নুরুল ইসলাম: আমি ১৯৮৬ সালে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার মাধ্যমে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। ৯০’র এরশাদ বিরোধী আন্দোলনে আমি রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। সর্বশেষ ২৪’র ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমি রাজপথে সক্রিয় ছিলাম আর এই কারণেই আমি জেল খেটেছি। 

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি বেশ কয়েক বার জেল জুলুমের শিকার হয়েছি। সুতরাং আমি মনে করি জনগণ আমাকে মূল্যায়ন করতে ভুল করবেন না। 

আলী হাসান : জনগণের সাথে আপনার প্রতিশ্রুতি কি? 

নুরুল ইসলাম: আমি যদি ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হই। তাহলে এলাকার সর্বপ্রথম চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করবো ইনশাআল্লাহ । কারণ জনগণ এখন আর চাঁদাবাজদের, মাদক কারবারীদের ঘৃণাভরে প্রত্যাখান করে। এলাকার উন্নয়নের জন্য নালা-নর্দমা ডোবাগুলো পরিস্কার রাখবো। মশাক নির্ধন কর্মসূচি চালিয়ে যাবো। এলাকার সকল বিল্ডিংগুলোতে “ছাদ বাগান” করতে জনগণকে উৎসাহিত করবো। তাছাড়া এলাকার উঠতি বয়সী কিশোর গ্যাংদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করবো। অর্থাৎ জনগণের চাহিদার সবটুকু করার জন্য অপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাবো। 

আলী হাসান: এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলেন...

খন্দকার নুরুল ইসলাম: এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই। আমি আপনাদের ভাই, বন্ধু ও প্রতিবেশী হয়ে ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডে আপনাদের সাথে বসবাস করে আসছি। বিএনপির রাজনীতির সাথে আমি জড়িত থাকলেও কোন ব্যক্তি বা ভিন্ন মতের রাজনৈতিক দলের সাথে আমার কোন দ্বন্দ্ব নেই। আমার ক্ষুদ্র সামর্থে যতটুকু সম্ভব এলাকার খেটে খাওয়া, অসুস্থ ও অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা করে তাদের দুঃখ-কষ্ট কিছুটা লাঘবের চেষ্টা করছি। অস্বচ্ছল পরিবারের সন্তানদের লেখাপড়াসহ বিভিন্ন সময়ে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে সহযোগিতা করে আসছি। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দেওয়ানবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিাতা করে আপনাদের সেবা করার সুযোগ প্রত্যাশা করছি। সম্মানিত এলাকাবাসীর দোয়া ও সহযোগিতার নিয়ে বাকি জীবনটা আপনাদের খেদমত করে যাওয়াই আমার জীবনের লক্ষ ও উদ্দেশ্য একমাত্র চাওয়া। জীবনে আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই; আল্লাহ আমাকে যে সম্পদ ও সম্মান দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। সম্মানিত এলাকাবাসীর সহযোগিতা ও ভালোবসা পেলে ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো। অত্র ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজ মুক্ত করে নাগরিক সেবার অনন্য নজির রাখতে আমি বদ্ধ পরিকর। 

ওয়ার্ডবাসীর সেবা করতে সবার দোয়া ও সহযোগিতা চাই খন্দকার নুরুল ইসলাম :

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাণিজ্য সমৃদ্ধ জনগুরুত্বপূর্ণ ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির সম্মানিত আহবায়ক ও খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার নুরুল ইসলাম। দেওয়ানবাজার এলাকার মানুষের কাছে খন্দকার নুরুল ইসলাম শুধু একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী নন, বরং তিনি একজন দক্ষ সংগঠক, দানশীল ব্যক্তিত্ব ও গণমানুষের সেবক। ধনে-মানে-দানের মাধ্যমে এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তিনি নগরীর খলিফাপট্টি এলাকায় বসবাস করে আসছেন যুগ যুগ ধরে। এলাকার উন্নয়ন, বঞ্চিত মানুষের অধিকার আদায় এবং বিএনপির দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে তিনি একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হন। ১৯৮৬ সালে মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলীর হাত ধরে শহীদ জিয়ার উন্নয়নের রাজনীতিতে এসেছেন।

মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ খন্দকার নুরুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেত্বত্বে গঠিত বিএনপি সরকার চট্টগ্রামের জন্য খুবই আন্তরিক।

ভৌগলিক অবস্থার কারনে চট্টগ্রামের বর্তমান প্রধান সমস্যা জলাবদ্ধতা। মাননীয় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম- ৯ আসনের এমপি আলহাজ্ব আবু সুফিয়ানের নেতৃত্ব ও আন্তরিকতায় অচিরেই এই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। দেওয়ানবাজার এলাকার প্রতিটি গলি ও রাস্তা আমার চেনা-জানা। এখানকার সমস্যাগুলো আমার নজরের বাইরে নয়। একপেশে নীতির কারনে অতীতে এই ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্য করা যায়নি। এলাকাবসীর নাগরিকসেবা, জীবনমান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক সমস্যাগুলি সমাধানে সুযোগ পেতে সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

রিটেলেড নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো সর্বাধুনিক প্রযুক্তির এআই নির্ভর 'অটো ফাইন সিস্টেম'

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো সর্বাধুনিক প্রযুক্তির এআই নির্ভর 'অটো ফাইন সিস্টেম'

নিজস্ব প্রতিবেদক : হাইওয়ে পুলিশ সর্বাধুনিক এআই (Artificial Intelligence- কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ‘অটো ফাইন সিস্টেম’ চা...বিস্তারিত


আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের চট্টগ্রামের উদ্যোগে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের চট্টগ্রামের উদ্যোগে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : : "রাসুল (সা.)-এর সীরাত যত বেশি চর্চা হবে, আমাদের হৃদয় তত বেশি আলোকিত হবে। ইসলাম আনুষ্ঠানিকতাসর্বস্ব ...বিস্তারিত


চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘিরে অপপ্রচার, সুষ্ঠু তদন্ত দাবি

চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘিরে অপপ্রচার, সুষ্ঠু তদন্ত দাবি

আমাদের ডেস্ক : : সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বর্তমানে যাচাই-বাছাইহীন ও অসত্য তথ্যনির্ভ...বিস্তারিত


অকাল প্রয়াত দুইজন শিক্ষার্থীর স্মরণে চুয়েটে শোক সভা অনুষ্ঠিত

অকাল প্রয়াত দুইজন শিক্ষার্থীর স্মরণে চুয়েটে শোক সভা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স এন্ড ...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু : পরিবারের শোক

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু : পরিবারের শোক

রাউজান প্রতিনিধি : : নিজের ফেসবুক একাউন্টের বায়ো ক্যাপশনে যখন লিখছিলেন, আমার মরণে যদি আপনার অশ্রু না গড়ায়, তবে আমার জন্...বিস্তারিত


 মেধা যেখানে নির্বাসিত, চাটুকারিতাই সেখানে ক্ষমতার প্রধান সিঁড়ি

 মেধা যেখানে নির্বাসিত, চাটুকারিতাই সেখানে ক্ষমতার প্রধান সিঁড়ি

আবদুল্লাহ মজুমদার : : কোনো এক সকালে অফিসের দরজা খুলে দেখা গেল—বছরের পর বছর নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে কাজ করা মানুষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর