শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৫৯ পিএম, ২০২৬-০৮-১৩
বান্দরবানের আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে তাঁর কাছ থেকে ৩৩৯ রাউন্ড অ্যামুনিশন উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আলীকদম থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে আলীকদম জোন, আলীকদম সেনানিবাসের সদস্য ও থানা পুলিশের সমন্বয়ে লংধং পাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন আলীকদম জোনের ক্যাপ্টেন মো: তওহীদ।
অভিযান চলাকালে লংধং পাড়া, তৈনফা মৌজার বাসিন্দা মাংরুম মুরুংকে আটক করা হয়। মামলার নথিতে তাঁর পিতা পিং চাইংহং মুরুং এবং মাতা কিথম মুরুংয়ের নাম উল্লেখ রয়েছে।
পুলিশের দাবি, অভিযানের সময় মাংরুম মুরুংয়ের কাছ থেকে ৩৩৯ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত অ্যামুনিশনের সুনির্দিষ্ট ধরন, অবস্থান কিংবা কোন পরিস্থিতিতে তা পাওয়া গেছে—এ বিষয়ে এজাহার ও থানার প্রাথমিক তথ্যে বিস্তারিত উল্লেখ নেই।
অভিযান শেষে আটক ব্যক্তিকে আলীকদম থানায় নেওয়া হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) সালাম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ফ) ধারায় মামলা করেন। মামলা দায়েরের পর মাংরুম মুরুংকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে ১কেজি গাঁজা, ৫০পিস ই...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (ক...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited