চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সম্পাদকীয় নীতিমালা, জনস্বার্থের সংবাদ প্রকাশে এডিটরস ফোরামের সভা

আমাদের ডেস্ক :    |    ০৯:২৪ পিএম, ২০২৬-০৮-১২

সম্পাদকীয় নীতিমালা, জনস্বার্থের সংবাদ প্রকাশে এডিটরস ফোরামের সভা

ইবনে জালাল:

সম্পাদকীয় নীতিমালার সীমারেখা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ এডিটরস ফোরাম, চট্টগ্রাম বিভাগীয় শাখার নেতৃবৃন্দ। তাঁদের মতে, সংবাদমাধ্যমের স্বাধীনতা যেমন অপরিহার্য, তেমনি সেই স্বাধীনতার সঙ্গে জড়িত পেশাগত নৈতিকতা ও জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ।
চট্টগ্রাম বিভাগীয় শাখার অভিষেক উপলক্ষে বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় কাজীর দেউড়িস্থ সংগঠনের চট্টগ্রাম কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এডিটরস ফোরামের বিভাগীয় সমন্বয়কারী ও চট্টল বাণী সম্পাদক নুরুল কবিরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের নির্বাহী সদস্য ও এডিটরস ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত। প্রধান আলোচক ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক আমাদের চট্টগ্রাম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
সভায় ফোরামের কেন্দ্রীয় সদস্য ও দৈনিক অপরাধ দমন–এর প্রধান সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল এবং সাপ্তাহিক পূর্ব বাংলা–এর উপদেষ্টা মুহাম্মদ হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দি ডেইলি কমার্শিয়াল টাইমস–এর সম্পাদক সুজিত কুমার দাশ, দৈনিক আমাদের চট্টগ্রাম–এর বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম, সাপ্তাহিক পার্বত্য বাণী–এর মুজাহিদ, দৈনিক একাত্তর সংবাদ–এর সুমন সেন, দৈনিক চিত্র–এর রাশেদুল আজীজ, আমাদের চট্টগ্রাম–এর সেলিম উল্লাহ, দৈনিক আমাদের বাংলা–এর শাহজালাল ও জাফর ইকবাল ভূঁইয়াসহ অন্যান্য পত্রিকার সম্পাদকবৃন্দ। টেলিকনফারেন্সে অংশ নেন সাপ্তাহিক পূর্ব বাংলা–এর স্বত্বাধিকারী রুনা।
সংবাদে স্বাধীনতা ও দায়বদ্ধতার ভারসাম্য
প্রধান অতিথির বক্তব্যে মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, সম্পাদকীয় নীতিমালা সংবাদ প্রকাশের স্বাধীনতা সীমিত করার জন্য নয়; বরং সংবাদকে বিশ্বাসযোগ্য, নির্ভুল ও দায়িত্বশীল রাখার জন্য। নীতিমালার বাইরে গিয়ে যাচাইহীন বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করলে একটি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার পাশাপাশি পুরো গণমাধ্যমের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, এর অর্থ এই নয় যে দুর্নীতি, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের ঘটনা সংবাদমাধ্যমে উঠে আসবে না। বরং মাফিয়া চক্র, দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, ঘুষখোর আমলা কিংবা ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে জনস্বার্থসংশ্লিষ্ট সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অনুসন্ধান, যাচাই ও প্রমাণের ভিত্তিতে প্রকাশ করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তাঁর মতে, অভিযোগ ও প্রমাণের মধ্যে পার্থক্য স্পষ্ট রাখা জরুরি। সংবাদে সংশ্লিষ্ট পক্ষকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত আক্রোশ, রাজনৈতিক পক্ষপাত কিংবা কোনো গোষ্ঠীর স্বার্থ যেন সংবাদ প্রকাশের উদ্দেশ্যকে প্রভাবিত না করে, সেদিকেও সম্পাদকদের সতর্ক থাকতে হবে।
‘ক্ষমতাকে প্রশ্ন করাও গণমাধ্যমের দায়িত্ব’
প্রধান আলোচক মিজানুর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যম কেবল ঘটনা জানানোর মাধ্যম নয়; সমাজ ও রাষ্ট্রে জবাবদিহি প্রতিষ্ঠারও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই দুর্নীতি, ঘুষ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও ক্ষমতার অপব্যবহারের মতো বিষয় অনুসন্ধানের মাধ্যমে সামনে আনা প্রয়োজন।
তিনি বলেন, সাহসী সাংবাদিকতার সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার সমন্বয় না হলে সংবাদ তার গ্রহণযোগ্যতা হারায়। তাই তথ্যের উৎস, নথি ও প্রমাণ যাচাই করে এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল বলেন, সংবাদ প্রকাশে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থের প্রভাব থাকলে বস্তুনিষ্ঠতা নষ্ট হয়। পাঠকের আস্থা ধরে রাখতে সত্যতা ও নিরপেক্ষতার বিকল্প নেই।
মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, সম্পাদকীয় স্বাধীনতা গণমাধ্যমের প্রাণ; তবে সেই স্বাধীনতার সঙ্গে নৈতিকতা, পেশাগত শৃঙ্খলা ও দায়িত্বশীলতা যুক্ত না থাকলে স্বাধীনতাই একসময় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
সভায় বক্তারা বলেন, জনস্বার্থে সত্য প্রকাশ করা এবং একই সঙ্গে সত্য যাচাইয়ের কঠোর নীতি অনুসরণ—এই দুইয়ের সমন্বয়েই দায়িত্বশীল সাংবাদিকতা গড়ে ওঠে। দুর্নীতির খবর প্রকাশ না করা যেমন সাংবাদিকতার উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক, তেমনি যাচাইহীন অভিযোগকে সংবাদ হিসেবে প্রতিষ্ঠা করাও অনৈতিক।
সভায় সম্পাদকীয় নীতিমালা অনুসরণ, তথ্য-প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ, সংবাদ ও মতামতের পার্থক্য বজায় রাখা এবং জনস্বার্থকে সংবাদ প্রকাশের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনার ওপর গুরুত্বারোপ করা হয়।

রিটেলেড নিউজ

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

আমাদের ডেস্ক : : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, প্রয়োজন কার্যকর প্রà¦...বিস্তারিত


পুনর্ভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে জবাবদিহিই বড় চ্যালেঞ্জ

পুনর্ভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে জবাবদিহিই বড় চ্যালেঞ্জ

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার শিক্ষা মানুষের অধিকার, কোনো প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর অবাধ উপকরণ নয়। অথচ দে...বিস্তারিত


দুর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা ও টিকা পেল অর্ধশতাধিক শিশু

দুর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা ও টিকা পেল অর্ধশতাধিক শিশু

স্টাফ রিপোর্টার : : সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গাà¦...বিস্তারিত


চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়

চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে হলেও সাম্প্রতিক সময়ে ...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭২

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭২

আমাদের ডেস্ক : : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেà¦...বিস্তারিত


৭৪ দলিলের আড়ালে প্রশাসনের অদৃশ্য চোখ!

৭৪ দলিলের আড়ালে প্রশাসনের অদৃশ্য চোখ!

আবদুল্লাহ মজুমদার : : জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রশ্নটি নতুন নয়। দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি দখল, অ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর