শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৬:৫০ পিএম, ২০২৬-০৮-১২
কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের কেরুনতলী এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলীর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদের ছেলে মো. রুবেল (৩০) ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মো. আরমান চৌধুরী (২৮)।
পুলিশ ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত দুজন পরস্পরের বন্ধু। তাঁরা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে উখিয়ার পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় টেকনাফমুখী একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উখিয়া উপজেলা হাসপাতালে নেওয়ার পথে আরমানের মৃত্যু হয়েছে।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। পরে দুপুরে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। দুই যুবকের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জব্দ করা ট্রাকটির মালিক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কামাল উদ্দিন। দুর্ঘটনার বিষয়ে জানতে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
আমাদের ডেস্ক : : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতà¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited