চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:৫৬ পিএম, ২০২৬-০৮-১২

ফটিকছড়িতে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির উদালিয়া চা-বাগানে র‌্যালি ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার সুয়াবিল ইউনিয়নের উদালিয়া চা-বাগানের মাঠ প্রাঙ্গণে উদালিয়া চা-বাগানের সকল শ্রমিক ও চট্টগ্রাম ভ্যালির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ন্যায্য অধিকার ও দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানও দেওয়া হয়।

শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে—দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে চা শ্রমিকদের নির্বাচন দেওয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভ্যালি কমিটির সাবেক সভাপতি বাবু প্রদীপ দাশ। সঞ্চালনা করেন উদালিয়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু আবেশ দাশ।
এ সময় বক্তব্য রাখেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিজয় নায়েক, সদস্য সাধন শিবু, রাজিব দাশ, খোকন দাশ, প্রদীপ দাশ, বাবলু মাঝি ও সুজন দাশ। শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাধন মাঝি, তপন দাশ, সুওম দাশ ও রাজন দাশ। নারী চা শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন নন্দিতা দাশ, অংকুরী মাঝি, শাপলা দাশ ও চম্পা দাশ।
মানববন্ধন শেষে শ্রমিকরা তাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে আ'লীগ নেতা আনোয়ার মেম্বার গ্রেপ্তার

ফটিকছড়িতে আ'লীগ নেতা আনোয়ার মেম্বার গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি : : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি à¦...বিস্তারিত


ফেসবুক পোস্টে বিরোধ, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

ফেসবুক পোস্টে বিরোধ, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাউজান প্রতিনিধি : : রাউজান উপজেলায় ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতে গà§...বিস্তারিত


রাতের আঁধারে টিলা কাটা ও কাঠ পাচার, প্রশাসনের অভিযানে ধরা

রাতের আঁধারে টিলা কাটা ও কাঠ পাচার, প্রশাসনের অভিযানে ধরা

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড়-টিলা কাটা বন্ধে ফটিকছড়িতে আনসার সদস্যদের সহà...বিস্তারিত


বাঁশখালী সড়কে ছোট-বড় গর্ত, গাড়ি চালানো দায়

বাঁশখালী সড়কে ছোট-বড় গর্ত, গাড়ি চালানো দায়

মো.আরফান উদ্দীন  : সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এসব গর্তে পà¦...বিস্তারিত


বিয়ের চার মাসেই শেষ গৃহবধূর সংসার

বিয়ের চার মাসেই শেষ গৃহবধূর সংসার

রাউজান প্রতিনিধি : : রাউজানে বিয়ের মাত্র চার মাস চারদিনের মাথায় রিমা দে নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  রিà¦...বিস্তারিত


দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:  বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর