শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৮ পিএম, ২০২৬-০৮-১০
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে নগরীর মেরন সান স্কুল এন্ড কলেজে ৬টি A+ ও ২০টি A গ্রেডসহ বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় প্রায় শতভাগ উত্তীর্ণ হয়েছে। এছাড়াও, মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসে ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮ জন উত্তীর্ণ হয়েছে। অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ সংক্ষিপ্ত আলোচনায় এস এস সিতে ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পাশাপাশি সম্মানিত অভিভাবকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও পরম করুণাময়ের নিকট শোকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, “আল্লাহর রহমতে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, সুনিবিড় তত্ত্বাবধান, প্রশাসনের সার্বক্ষণিক তদারকি, ক্লাসনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবায়ন এবং সর্বোপরি অভিভাবকদের সার্বিক সহযোগিতায় সন্তোষজনক ফলাফল অর্জন করতে পেরেছি।” সঠিক সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী গুরুত্বপূর্ণ দুটি বছর লেখাপড়ায় আরো অধিক মনোনিবেশপূর্বক আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে জাতির হারানো গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন। সেই সাথে ফলাফলের এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরো অধিকতর ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টাকে আরো বেগবান করার জন্য তিনি সম্মানিত শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
আমাদের ডেস্ক : : নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ফেইম স্কুল অব ডান্স ড্রামা এন্ড মিউজিক এর নাট্যকলা বিভাগ আগামী ০৪ অক্টোবর...বিস্তারিত
আমাদের ডেস্ক : : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম নিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে à¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited