শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৩:০৮ পিএম, ২০২৬-০৮-০৭
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লাল-সবুজ পরিবহনের একটি বাসের ধাক্কায় রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
৬ আগস্ট বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী তক্তারপুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহত রাসেলের স্বজনরা জানান,চট্টগ্রাম নগরীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাসেল কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কাপ্তাই উপজেলার রাইখালী ফেরার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় কাপ্তাই থেকে ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রথমে সড়কের উপর একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এ সময় ঠিক তার পেছনেই থাকা রাসেলের মোটরসাইকেল বাসের ধাক্কায় চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার ডান পা উরু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
মারাত্মকভাবে আহতাবস্থায় বাদশা নামের এক সিএনজি অটোরিকশা চালক এবং চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার নেছারুলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাখালিস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই নিহত রাসেলের স্বজনরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। এ সময় তাদের বুকফাটা বিলাপে হাসপাতাল এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনার পরই খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে।
পরিবারের একমাত্র পুত্র সন্তানের এই আকস্মিক মৃত্যুতে ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের পরিবার শোকে স্তব্ধ।
স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে ১কেজি গাঁজা, ৫০পিস ই...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (ক...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited