শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৬ পিএম, ২০২৬-১১-১৫
চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে নামকরণের দাবি জানিয়েছেন আইনজীবীরা।
এ দাবিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা।
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এক্সেস রোড’ করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, সাইফুল ইসলাম আলিফ ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মানবিক আইনজীবী। আইনের শাসন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন সাহসী ও সক্রিয় যোদ্ধা।
এতে আরও বলা হয়, ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে ফ্যাসিবাদের সহযোগীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। তার স্মৃতি চিরস্মরণীয় করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে বাকলিয়া এক্সেস রোড তার নামে নামকরণ করা প্রয়োজন।
সিডিএ চেয়ারম্যান প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ, অ্যাডভোকেট সাদিয়া খানসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতারা।
নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্à...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’-এমন বার্তা হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited