শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৩ পিএম, ২০২৬-১১-১৫
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ জন্য ‘জান বাজি রেখে’ মাঠে নামার বার্তা পাওয়া গেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে।
তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের পেছনে এসব তথ্য রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
ডিআইজি বলেন, জাহাঙ্গীর আলমের মুঠোফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে।
একটি বার্তায় বলা হয়েছে, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে’। অন্যটিতে বলা হয়েছে, ‘ডিসেম্বরে সবাই জান বাজি রেখে মাঠে নামবে’।
এসব তথ্য মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে।
ডিআইজি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান করা হয়।
অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। এরপর তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, জানতে চাইলে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিষয়টি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত-দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিনদিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুঠোফোনে এসব বার্তার তথ্য কীভাবে পাওয়া গেছে, সে বিষয়ে ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের মুঠোফোন জব্দ করা হয়। পরে তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে নামকরণের à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্à...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited