চট্টগ্রাম   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সাইকেল চোর সন্দেহে যুবক হত্যা, আরেক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩০ পিএম, ২০২৬-১১-১৪

সাইকেল চোর সন্দেহে যুবক হত্যা, আরেক আসামি গ্রেপ্তার

 নগরের পতেঙ্গায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি মো.নাছিরকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। 
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মো.নাছির (২২) পতেঙ্গা থানার চরপাড়া এলাকার মো.মুছার ছেলে। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে চরপাড়া এলাকায় লাশ মাঠে ফেলে পালানোর সময় মোহাম্মদ মুসা (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেন স্থানীয় বাসিন্দারা।
গ্রেপ্তার মুসাকে মোবারক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়।
এসআরবি-৭ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মুসার ছেলের একটি বাইসাইকেল চুরি হয়।
গত ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে পতেঙ্গার চরপাড়া এলাকার আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে মোবারক ইসলামকে সাইকেল চোর সন্দেহে ধরে নিয়ে যায় কয়েকজন। তাকে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরের একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়।
পরে স্থানীয় একটি মাঠে তাকে বাঁশ দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে যান। এরপর  স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। খবর পেয়ে মোবারকের বাবা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পতেঙ্গায় থানায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি মো.নাছির ফটিকছড়ি থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি থানাধীন সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ১০৭৫ জন

চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ১০৭৫ জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সমà§...বিস্তারিত


বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার

বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার একটি বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিà...বিস্তারিত


সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: শামীম

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: শামীম

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেà¦...বিস্তারিত


ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে বিধি নিষেধ চবি কর্তৃপক্ষের

ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে বিধি নিষেধ চবি কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বরের হীরকজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসজুড়ে অননুমোদিত মোটরসাইক...বিস্তারিত


ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে খাদ্যাভাস পরিবর্তন জরুরী ঃ স্বাস্থ্য পরিচালক ডা. রাব্বি  

ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে খাদ্যাভাস পরিবর্তন জরুরী ঃ স্বাস্থ্য পরিচালক ডা. রাব্বি  

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা সম্পূর্à...বিস্তারিত


আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই ঃ ডিসি জাহিদ  

আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই ঃ ডিসি জাহিদ  

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর