চট্টগ্রাম   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ১০৭৫ জন

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২৯ পিএম, ২০২৬-১১-১৪

চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ১০৭৫ জন

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন, আগের মামলার আসামি ১২৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬১ জনকে। তাদের মধ্যে মাদক বহনের অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে ৫৭ জন রয়েছেন।

এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারের অভিযোগে আরও ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২২ জনকে। মাদকবিরোধী অভিযানে ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে। অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা বড়ি, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে চট্টগ্রামে ২৫, কক্সবাজারে পাঁচ, কুমিল্লায় ২১, ব্রাহ্মণবাড়িয়ায় চার, চাঁদপুরে ১০, নোয়াখালীতে তিন, ফেনীতে তিন, লক্ষ্মীপুরে নয়, খাগড়াছড়িতে দুজন এবং বান্দরবানে একজন রয়েছেন।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। জেলাটিতে ২২৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭৬, কক্সবাজারে ৩০, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, ফেনীতে ৫২, লক্ষ্মীপুরে ৫৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ এবং বান্দরবানে আটজনকে আটক করা হয়েছে।

রিটেলেড নিউজ

সাইকেল চোর সন্দেহে যুবক হত্যা, আরেক আসামি গ্রেপ্তার

সাইকেল চোর সন্দেহে যুবক হত্যা, আরেক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :  নগরের পতেঙ্গায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারভà...বিস্তারিত


বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার

বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার একটি বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিà...বিস্তারিত


সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: শামীম

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: শামীম

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেà¦...বিস্তারিত


ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে বিধি নিষেধ চবি কর্তৃপক্ষের

ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে বিধি নিষেধ চবি কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বরের হীরকজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসজুড়ে অননুমোদিত মোটরসাইক...বিস্তারিত


ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে খাদ্যাভাস পরিবর্তন জরুরী ঃ স্বাস্থ্য পরিচালক ডা. রাব্বি  

ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে খাদ্যাভাস পরিবর্তন জরুরী ঃ স্বাস্থ্য পরিচালক ডা. রাব্বি  

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা সম্পূর্à...বিস্তারিত


আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই ঃ ডিসি জাহিদ  

আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই ঃ ডিসি জাহিদ  

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর