শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:২৮ পিএম, ২০২৬-১১-১৪
নগরের কোতোয়ালী থানার একটি বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের বাকলিয়া থানার ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ার ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাসলিমা আক্তার তাসু (২৩), তাঁর মা রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬), তানিয়া আক্তার সাথী (২৪), মোহাম্মদ ছাব্বির (১৯) ও মো. জামাল (৩৯)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একই পরিবারের সদস্য।
পুলিশ জানিয়েছেন, গত ১১ নভেম্বর সহকর্মী আখি খাতুনের বাসায় চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুরে বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান আখি ও তাঁর স্বামী।
সন্ধ্যায় ফিরে তাঁরা দরজার তালা ভাঙা এবং ঘরের মূল্যবান মালামাল চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার অলংকার, পোশাকসহ প্রায় ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকার মালামাল চুরি হয়।
এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় মামলা করেন নাফিয়া তাবাচ্ছুম ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, বাসায় চুরির মামলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে নগরের বাকলিয়া থানার ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ার ভবন থেকে একই পরিবারের পাচঁজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের এক জোড়া বালা, রুপার দুটি নূপুর, নগদ ৮০ হাজার টাকা, ৯টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে সংঘবদ্ধভাবে চুরির অভিযোগ রয়েছে। তাদের মধ্যে রিনা বেগমের বিরুদ্ধে নগরের পাহাড়তলী ও ডবলমুরিং থানায় চুরির দুটি মামলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : নগরের পতেঙ্গায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারভà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সমà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বরের হীরকজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসজুড়ে অননুমোদিত মোটরসাইক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা সম্পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited