শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:২৮ পিএম, ২০২৬-১১-১৪
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা ও অধিকার সমান থাকবে।
কোনো ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চায় বিএনপি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস বাটাপাহাড় সার্বজনীন শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এটাই হওয়া উচিত আমাদের মূলনীতি।
প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করতে চান। সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে চান তিনি।
বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বিএনপির এই সম্প্রীতি ও বন্ধন অটুট থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা।
বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরে শামীম বলেন, দূর থেকে এসেও আমি ধর্মীয় এ আয়োজনে অংশ নিয়েছি। কারণ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। এসব আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি আরও দৃঢ় হয়। চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। শুধু চট্টগ্রামে নয়, দেশের বিভিন্ন এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন।
বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা পরিষদের প্রশাসক বলেন, দেশে গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। এই সরকারকে অস্থিতিশীল করতে পরাজিত একটি গোষ্ঠী বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। ধর্মীয় উৎসবগুলো যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সাম্প্রতিক সময়ে দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সব সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।
ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ভদন্ত বিপুলানন্দ মহাথেরের সভাপতিত্বে বক্তব্য দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দীন, সুখবিলাস উচ্চবিদ্যালয়ের সভাপতি জহির উদ্দীন বাবর, পদুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমান উল্লাহ আমান।
এতে উপস্থিত ছিলেন বিদর্শনাচার্য নন্দবংশ মহাথের, অধ্যাপক ড. মুহাম্মদ ফজলুল করিম, সংঘবোধি মহাথের, আলোকপঞা থের, রাঙ্গুনিয়া উপজেলা প্রবারণা ও কঠিন চীবর দান উদ্যাপন পরিষদের সভাপতি বাবলু বড়ুয়া ও সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া উত্তম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : নগরের পতেঙ্গায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারভà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সমà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার একটি বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বরের হীরকজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসজুড়ে অননুমোদিত মোটরসাইক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা সম্পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited