চট্টগ্রাম   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

৩ যুগের বেশি শিক্ষকতা শেষে শিক্ষকের আবেগঘন বিদায়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৯:২৬ পিএম, ২০২৬-১১-১৪

৩ যুগের বেশি শিক্ষকতা শেষে শিক্ষকের আবেগঘন বিদায়

দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আবু তাহের চৌধুরী।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ কর্মজীবনে তাঁর অবদান, শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা এবং বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকার কথা স্মরণ করে বক্তারা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল কান্তি দে’র স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও আজীবন দাতা সদস্য নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
এতে আরও উপস্থিত ছিলেন শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক, ফটিকছড়ি উত্তর শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোমিন মজুমদার, হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা বখতিয়ার বকুল, নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল আলম, আরডিএম গ্রুপের চেয়ারম্যান রাকিবুল আলম চৌধুরী, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর চৌধুরী, আবুল খায়ের গ্রুপের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স জহির উদ্দিন, মোহাম্মদ ইমরুল কায়েস এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন ইবনু।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন প্রাক্তন পরিষদের আহ্বায়ক রোকন সিকদার, যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান তানজিম ও রাজিব দত্ত এবং রাহাত আলম চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রাক্তন পরিষদের সদস্য সচিব ও চুয়েটের সহকারী অধ্যাপক ড. রাতুল কুমার শীল। এ ছাড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব হরিপদ নাথ।
বক্তারা বলেন, আলহাজ্ব আবু তাহের চৌধুরী তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন।
বিদায়ী বক্তব্যে মাস্টার আবু তাহের চৌধুরী অশ্রুসিক্ত নয়নে তাঁকে এমন বর্ণাঢ্য আয়োজনে সম্মানিত করায় আয়োজক কমিটি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং সহকর্মীদের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান। তাঁর আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

রিটেলেড নিউজ

রাউজানে প্রকাশ্য ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অবস্থা আশংকাজনক, মার্কেটজুড়ে আতংক 

রাউজানে প্রকাশ্য ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অবস্থা আশংকাজনক, মার্কেটজুড়ে আতংক 

রাউজান প্রতিনিধি : : রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটে প্রকাà¦...বিস্তারিত


সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক

আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩...বিস্তারিত


ফটিকছড়িতে প্রবাসীর ঘরে চুরি সোনা-টাকা ও মোবাইল লুট

ফটিকছড়িতে প্রবাসীর ঘরে চুরি সোনা-টাকা ও মোবাইল লুট

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর বসতঘরের দরজার তালা ও আলমারির লক ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও সà...বিস্তারিত


টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক-৩

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক-৩

আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের টেকনাফে ২বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজ...বিস্তারিত


আইনে উত্তরাধিকারী, বাস্তবে সম্পত্তি থেকে বিতাড়িত!

আইনে উত্তরাধিকারী, বাস্তবে সম্পত্তি থেকে বিতাড়িত!

নিজস্ব প্রতিবেদক : চন্দনাইশে পৈতৃক সম্পত্তিতে আইনগত উত্তরাধিকার থাকা সত্ত্বেও মৃত পুত্রের দুই সন্তানকে তাঁদের প্রà¦...বিস্তারিত


ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত ২

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত ২

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বারেক আলী (৩২) চিকিৎসাধীন অবস...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর