চট্টগ্রাম   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আইনে উত্তরাধিকারী, বাস্তবে সম্পত্তি থেকে বিতাড়িত!

চন্দনাইশে পৈতৃক সম্পত্তি ও কেনা জমি নিয়ে বিরোধ, বসতভিটা ভাঙচুর ও বিধবা মায়ের শ্লীলতাহানির অভিযোগ; অসহায় দুই এতিমের ভবিষ্যৎ অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১১ পিএম, ২০২৬-১১-১৪

আইনে উত্তরাধিকারী, বাস্তবে সম্পত্তি থেকে বিতাড়িত!

চন্দনাইশে পৈতৃক সম্পত্তিতে আইনগত উত্তরাধিকার থাকা সত্ত্বেও মৃত পুত্রের দুই সন্তানকে তাঁদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে পরিবারের অন্য ওয়ারিশদের বিরুদ্ধে। শুধু উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি নয়, সন্তানদের ভবিষ্যৎ ও নিরাপদ বসবাসের কথা বিবেচনা করে তাঁদের সৎ বাবার মায়ের নামে কেনা জমিও অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর জেরে বসতঘর ভাঙচুর, মারধর, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে ফৌজদারি মামলা করেছেন ভুক্তভোগী নারী।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কেশুয়া গ্রামের ইয়াকুব ফারুকের বাড়িতে। 

গত ৯ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বেবী আক্তার (৩৪)। এ ঘটনায় ১০ নভেম্বর চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা নং-৮০৯/২৬ দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে অভিযুক্তরা হলেন - লিয়াকত আলী (৬৫), তাঁর স্ত্রী আক্তার খানম (৫৫), নুরুল আলমের কন্যা হাসনা খানম রিমা (২৬), স্বপ্না সুলতানা কানছি (২৪) এবং পাকি আক্তার (৫৫)। তাঁরা সবাই পশ্চিম কেশুয়া এলাকার বাসিন্দা।

মৃত পুত্রের সন্তানদের উত্তরাধিকার অস্বীকারের অভিযোগ

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল আলমের ছেলে ইদ্রিস মিয়া তাঁর পিতার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। ইদ্রিস মিয়ার দুই ছেলে রাবিব মিয়া ও রায়হাত মিয়া। তাঁদের মা বেবী আক্তার। অভিযোগ রয়েছে, নুরুল আলমের মৃত্যুর পর তাঁর অন্য ওয়ারিশরা ইদ্রিস মিয়ার সন্তানদের পৈতৃক সম্পত্তিতে কোনো অংশ দিতে অস্বীকৃতি জানান। তাঁদের কোনো উত্তরাধিকার পাওয়ার অধিকার নেই বলেও দাবি করা হয়।

অথচ বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারায় পূর্বমৃত পুত্র বা কন্যার সন্তানদের প্রতিনিধিত্বের মাধ্যমে উত্তরাধিকার লাভের বিধান রয়েছে। এ ধারা অনুযায়ী, উত্তরাধিকার খোলার আগে কোনো ছেলে বা মেয়ে মারা গেলে তাঁর জীবিত সন্তানরা তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে যে অংশ পেতেন, সেই অংশ সমষ্টিগতভাবে পাওয়ার অধিকারী হন।

সে হিসাবে নুরুল আলমের মৃত্যুর সময় তাঁর ছেলে ইদ্রিস মিয়া জীবিত না থাকলেও ইদ্রিসের দুই সন্তান রাবিব মিয়া ও রায়হাত মিয়া আইন অনুযায়ী তাঁদের পিতার প্রতিনিধিত্ব করে প্রাপ্য অংশ দাবি করতে পারেন। ফলে তাঁদের উত্তরাধিকার সম্পূর্ণ অস্বীকার করার বিষয়টি আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।

সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ৩ গণ্ডা জমি ক্রয়

ইদ্রিস মিয়ার মৃত্যুর পর তাঁর দুই সন্তানের দেখাশোনা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তাঁদের চাচাতো ভাই ফায়সাল হাসান মানবিক দায়িত্ব নিয়ে মৃত ইদ্রিস মিয়ার স্ত্রী বেবী আক্তারকে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরবর্তী সময়ে সন্তানদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে ফায়সাল হাসানের মা পারভীন আক্তারের নামে নুরুল আলমের ওয়ারিশদের কাছ থেকে জমি কেনা হয়।

প্রাপ্ত সাফ কবলা দলিলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১২ জুলাই গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিস, চন্দনাইশ, চট্টগ্রামে দলিলটি সম্পাদিত ও নিবন্ধিত হয়। নির্দ্দায় ছাফ বিক্রয় কবলা দলিল ক্রমিক নং ১৯৫৭, নম্বর ১৯৫৫, বহি নম্বর ১। দলিলের গ্রহীতা পারভীন আক্তার, স্বামী আনোয়ার মিয়া। তিনি ফায়সাল হাসানের মা।

দলিলের বিক্রেতা হিসেবে উল্লেখ রয়েছেন নুরুল আলমের স্ত্রী নুর বানু এবং তাঁর তিন কন্যা আক্তার খানম, স্বপ্না সুলতানা কানছি ও হাসনা খানম রিমা। দলিল অনুযায়ী, চারজন বিক্রেতার প্রত্যেকের অংশ ০.১৫০ শতাংশ করে মোট ০.৬০০ শতাংশ বা ৩ গণ্ডা জমি বিক্রি করা হয়। জমিটির মূল্য নির্ধারণ করা হয় ছয় লাখ টাকা।

দলিলের মালিকানার ধারাবাহিক বিবরণে জমির পূর্ববর্তী মালিকানা, ওয়ারিশ সূত্রে সম্পত্তি অর্জন এবং পরবর্তী সময়ে নুরুল আলমের মালিকানা লাভের বিষয়টি উল্লেখ রয়েছে। বিক্রয় দলিলের বিবরণে বিক্রেতারা সম্পূর্ণ মূল্য গ্রহণ করে ক্রেতাকে জমির দখল বুঝিয়ে দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

দলিলে আরও উল্লেখ রয়েছে, বিক্রেতারা ভবিষ্যতে সম্পত্তির মালিকানা নিয়ে কোনো দাবি বা আপত্তি উত্থাপিত হলে প্রয়োজনীয় আইনগত দায়ভার গ্রহণ করবেন। কিন্তু অভিযোগ উঠেছে, জমি বিক্রির পরও বিক্রেতা পক্ষের কয়েকজন ও তাঁদের সহযোগীরা জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ সৃষ্টি করেন। একপর্যায়ে ইদ্রিস মিয়ার সন্তানদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি এবং পারভীন আক্তারের নামে কেনা জমিতে তাঁদের বসবাসের অধিকারও অস্বীকার করা হয়।

দিনদুপুরে বসতঘর ভাঙচুর, টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ

আদালতে দায়ের করা অভিযোগে বেবী আক্তার উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একাধিকবার সালিশি বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের বসতবাড়ির আঙিনায় অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁকে লক্ষ্য করে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে ১ নম্বর অভিযুক্ত লিয়াকত আলী বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ৩ থেকে ৫ নম্বর অভিযুক্ত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আলমারিতে রাখা নগদ ৫০ হাজার টাকা লিয়াকত আলী নিয়ে যান এবং আক্তার খানম এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যান বলে অভিযোগ করেন বাদী।

একপর্যায়ে হাসনা খানম রিমা, স্বপ্না সুলতানা কানছি ও পাকি আক্তার তাঁকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তাঁর শরীরে নীলাফুলা জখম হয়। লিয়াকত আলী তাঁর কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন এবং আক্তার খানম দুই হাতে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।


এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা-মোকদ্দমা করলে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা, আদালতে ফৌজদারি মামলা

ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা বেবী আক্তারকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তিনি চন্দনাইশ থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাঁকে আদালতে অভিযোগ দায়েরের পরামর্শ দেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৪২৭, ৩৮০, ৩৫৪, ৫০৬(২) ও ৩৪ ধারায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে মো. ফয়সাল, মো. ফরহাদ হোসেন, রাবিব মিয়া ও মো. দিদারের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগের সঙ্গে বাদীর জাতীয় পরিচয়পত্র, চিকিৎসার কাগজপত্র এবং ভাঙচুরের ছবি সংযুক্ত করা হয়েছে। বাদী আদালতের কাছে অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

দলিল ও উত্তরাধিকার- দুই বিষয়েই নিরপেক্ষ তদন্তের দাবি

একদিকে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারায় পূর্বমৃত পুত্রের সন্তানদের উত্তরাধিকার পাওয়ার বিধান, অন্যদিকে নিবন্ধিত সাফ কবলা দলিলের মাধ্যমে পারভীন আক্তারের নামে জমি হস্তান্তরের বিষয়টি- দুটি পৃথক আইনগত প্রশ্নের সঙ্গে এ বিরোধ জড়িত।

জমির প্রকৃত মালিকানা, দলিলের বৈধতা, ক্রেতার স্বত্ব ও দখল এবং মৃত ইদ্রিস মিয়ার সন্তানদের প্রাপ্য উত্তরাধিকার নির্ধারণে সংশ্লিষ্ট ভূমি রেকর্ড ও দলিলপত্র যাচাই জরুরি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উত্তরাধিকার ও ক্রয়কৃত সম্পত্তির অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করতে গিয়ে তাঁদের ওপর হামলা ও উচ্ছেদের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁরা দুই সন্তানের ভবিষ্যৎ, নিরাপদ বসবাস, আইন অনুযায়ী প্রাপ্য উত্তরাধিকার এবং ক্রয়কৃত জমির মালিকানা ও দখল নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

৩ যুগের বেশি শিক্ষকতা শেষে শিক্ষকের আবেগঘন বিদায়

৩ যুগের বেশি শিক্ষকতা শেষে শিক্ষকের আবেগঘন বিদায়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট কলে...বিস্তারিত


রাউজানে প্রকাশ্য ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অবস্থা আশংকাজনক, মার্কেটজুড়ে আতংক 

রাউজানে প্রকাশ্য ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অবস্থা আশংকাজনক, মার্কেটজুড়ে আতংক 

রাউজান প্রতিনিধি : : রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটে প্রকাà¦...বিস্তারিত


সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক

আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩...বিস্তারিত


ফটিকছড়িতে প্রবাসীর ঘরে চুরি সোনা-টাকা ও মোবাইল লুট

ফটিকছড়িতে প্রবাসীর ঘরে চুরি সোনা-টাকা ও মোবাইল লুট

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর বসতঘরের দরজার তালা ও আলমারির লক ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও সà...বিস্তারিত


টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক-৩

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক-৩

আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের টেকনাফে ২বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজ...বিস্তারিত


ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত ২

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত ২

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বারেক আলী (৩২) চিকিৎসাধীন অবস...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর