শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫২ পিএম, ২০২৬-০৯-৩০
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যে কিছুটা প্রভাব পড়লেও সেটা সামলে নিয়ে পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী নেতা এনামুল হক জানান, জ্বালানি তেলের দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে টেকনাফ স্থলবন্দরে বিভিন্ন আমদানি-রপ্তানির মালামাল পরিবহনের খরচও বেড়েছে। মিয়ানমার থেকে আমদানি করা পণ্যের কিছু অংশ ঢাকায় যাচ্ছে। আর কিছু পণ্য স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে। পরিবহন খরচ বাড়লেও ব্যবসায়ীরা তাদের বাণিজ্যিক কাজকর্ম পুরোদমে চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, দীর্ঘদিন টেকনাফ স্থলবন্দর বন্ধের পর মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য সীমিত পরিসরে আবারো চালু হয়েছে। তবে আগের মতো সীমান্ত বাণিজ্য চালু হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গতি বাড়বে এবং স্থানীয় শ্রমিকদের আরও কাজের সুযোগ বাড়বে। ঢাকা থেকে টেকনাফ স্থলবন্দরে টাইলস নিয়ে আসা ট্রাকচালক রবিউল হাসান জানান, আগে ঢাকা থেকে টেকনাফে মালামাল নিয়ে আসতে একটি ট্রাকের ভাড়া ছিল ২৩ হাজার টাকা। জ্বালানি তেলের দামবৃদ্ধির কারণে এখন তা বাড়িয়ে ২৪ হাজার টাকা নেওয়া হচ্ছে। টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এহেতাশামুল হক বাহাদুর জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীরা ট্রান্সপোর্টের মাধ্যমে গাড়ি ভাড়া করে পণ্য আনা-নেওয়া করেন। বর্তমানে গাড়িভাড়া কতটা বেড়েছে এবং পরিবহন খাতে কীভাবে খরচ নেওয়া হচ্ছে, তা পরিবহন ব্যবসায়ীরা জানবেন। তবে আগের থেকে খরচ বেড়েছে। এর প্রভাবতো কিছুটা হলেও ব্যবসায় পড়ছে। এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার জসিম উদ্দিন জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে বিভিন্ন গণমাধ্যমে জ্বালানি তেলের দাম বাড়ার খবর দেখেছি।
আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের টেকনাফে ২বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে এক সাবেক বিজিà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের দুর্গম জনপদে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন আশার দৃষ্টান্ত স্থাপন করেছে রà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সমà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited